Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া
ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া

সন্দীপ সরকার, কলকাতা: বিশ্বকাপের সেমিফাইনাল (ODI World Cup) কেমন হওয়া উচিত? যে কোনও ক্রিকেটবোদ্ধাকে প্রশ্ন করুন। বলবেন, হাড্ডাহাড্ডি ম্যাচ হোক। নাটকীয় উত্থান-পতন থাকুক। ভাল ম্যাচ দেখার সুখস্মৃতি নিয়ে বাড়ি ফিরুক ক্রিকেটপ্রেমীরা। ভারত-নিউজ়িল্যান্ডের (IND vs NZ) প্রথম সেমিফাইনালে একমাত্র ডারিল মিচেল ও কেন উইলিয়ামসনের পার্টনারশিপের সময় তৈরি হওয়া সামান্য খচখচানি ছাড়া রোহিত শর্মাদের জয়ের পথ মসৃণই ছিল। ঠিক তার পরের দিনই, দ্বিতীয় সেমিফাইনালে ইডেনে যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১২ রানে অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা, মনে হয়েছিল, ক্রিকেট রোমান্টিকদের ফের হতাশই…

Read More

মোকার পূর্বাভাসের মধ্যে ইডেনে রাসেল-ঝড়, রুদ্ধশ্বাস জয় এল রিঙ্কুর ব্যাটে
মোকার পূর্বাভাসের মধ্যে ইডেনে রাসেল-ঝড়, রুদ্ধশ্বাস জয় এল রিঙ্কুর ব্যাটে

সন্দীপ সরকার, কলকাতা: পূর্বাভাস ছিল, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা। বাংলায় সরাসরি প্রভাব নাও পড়তে পারে। তবে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে পুরোপুরি নিস্তার পাওয়া যাবে না। যদিও সোমবার সকাল থেকে নীল আকাশ, প্রখর রোদ দেখে কোনও দুর্যোগের ইঙ্গিত টের পাওয়া যায়নি। বরং মে মাসের দ্বিতীয় সপ্তাহের দাবদাহ গায়ে জ্বালা ধরাচ্ছিল। তবে রাতের ইডেনে ঝড় উঠল। বিধ্বংসী সে ঝড়। তছনছ হয়ে গেল পাঞ্জাব কিংস শিবির। যে ঝড় তুললেন আন্দ্রে রাসেল। ২৩ বলে ৪২ রান। তিনটি চার ও তিনটি ছক্কা। স্ট্রাইক রেট প্রায়…

Read More