২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল যুবক
বরোদা: ফের নারী নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগ সামনে এল। ভাড়া মেটাতে না পেরে, স্ত্রী এবং মেয়েকে বাড়িওয়ালার হাতে তুলে দেওয়ায় অভিযুক্ত এক ব্যক্তি। বাড়িওয়ালা তার স্ত্রী এবং অপ্রাপ্তবয়স্ক কন্যাকে বারংবার ধর্ষণ করে বলে অভিযোগ। ওই ব্যক্তি এবং বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। (Morbi Assault Case) গুজরাতের মোরবি থেকে এই ঘটনা সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, ওই পরিবার আদতে গুজরাতের সুরেন্দ্রনগরের বাসিন্দা। জীবন-জীবিকার খোঁজে মাস ছয়েক আগে মোরবি চলে এসেছিল। মাসে ২০০০ টাকার বিনিময়ে একটি বাড়িতে ঘর ভাড়ায় নিয়েছিল। কিন্তু সেই ভাড়া…




