বিমানে চাপতে বারণ করা হল শুভমনকে, মঙ্গলবার ফের স্বাস্থ্যপরীক্ষা, যেতে পারবেন না দলের সঙ্গে?
কলকাতা: তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। যোগ দিয়েছেন ভারতীয় শিবিরে। তবে শুভমন গিলের (Shubman Gill) আশঙ্কা এখনও কাটেনি। তাঁর ঘাড়ের ব্যথা সারতে এখনও সময় লাগবে, জানিয়েছেন চিকিৎসকেরা। তার চেয়েও এক অদ্ভূত পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় দলের অধিনায়ককে। শুভমনকে বলা হয়েছে, তিনি এখন বিমানসফর না করলেই ভাল। তাতে ঘাড়ের ব্যথা বাড়তে পারে। যে কারণে বুধবার তিনি ভারতীয় দলের সতীর্থদের সঙ্গে গুয়াহাটি নাও যেতে পারেন। বুধবার ভারতীয় দল কলকাতা থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা হবে। দলের সঙ্গে শুভমনও গুয়াহাটির দিকে উড়ে যাবেন কি…




