Mainul Ahsan Nobel: ৭ মাস আটকে রেখে নাগাড়ে ধর্ষণের মূল্য চোকাল নোবেল! জেলেই ফের বিয়ে করতে হল কোর্টের ধমকে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ২০ মে সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে (Mainul Ahsan Noble) গ্রেফতার করে বাংলাদেশের (Bangladesh) ডেমরা থানা পুলিস। এক তরুণীকে অপহরণ করে ৭ মাস আটকে রাখে নোবেল। দিনের পর দিন ধর্ষণের শিকার হয় সেই তরুণী। নোবেলকে যখন গ্রেফতার করা হয় তখন স্ত্রী সালসাবিল মাহমুদ বলেছিলেন, ওর সঙ্গে কোন মেয়ে যে ৭ মাস থাকতে পারে সেটাই তাঁর বিশ্বাস হয় না। ছয় বছরের পেশাদার সংগীতজীবনে মাঈনুল আহসান নোবেল যতটা আলোচিত, ঠিক তার চেয়ে যেন বেশি সমালোচিত। একের পর…







