Diljit Dosanjh death comments video: আমি ইহলোক ত্যাগ করেছি, মৃত্যুর কোনও ভয় নেই: ভরা মঞ্চে দিলজিতের মন্তব্যে বিতর্কের ঝড়, অবসাদের শিকার গায়ক?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বজুড়ে এখন তাঁর জয়জয়কার। কিন্তু সাফল্যের মধ্যগগনে দাঁড়িয়েই কি তবে কোনও গভীর সংকটে ভুগছেন দিলজিৎ দোসাঞ্জ? সম্প্রতি কানাডার ক্যালগারিতে নিজের ‘অরা ওয়ার্ল্ড ট্যুর’-এর (Aura World Tour) মঞ্চে দাঁড়িয়ে জীবনের নশ্বরতা ও মৃত্যু নিয়ে দিলজিতের করা কিছু মন্তব্য নেটদুনিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর এই কথাগুলো শুনে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন অনুরাগীরা। ৩০ এপ্রিল ক্যালগারির স্কটিয়াব্যাঙ্ক স্যাডলডোম-এ পারফর্ম করার মাঝেই হঠাৎ গান থামিয়ে দর্শকদের উদ্দেশ্যে পাঞ্জাবিতে কিছু কথা বলেন দিলজিৎ। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়,…

)