Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মুকুট হারাবে মুম্বই? গুজরাত লিড নেবে কেরলের বিরুদ্ধে? শুক্রবার রুদ্ধশ্বাস পরিণতির অপেক্ষা
মুকুট হারাবে মুম্বই? গুজরাত লিড নেবে কেরলের বিরুদ্ধে? শুক্রবার রুদ্ধশ্বাস পরিণতির অপেক্ষা

নাগপুর: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) রেকর্ড ৪১ বারের বিজয়ী মুম্বই । গতবারও চ্যাম্পিয়ন হয়েছিল । এবার কি সেই মুকুট হারাবেন অজিঙ্ক রাহানেরা (Ajinkya Rahane)? সম্ভাবনা প্রবল । বিদর্ভের বিরুদ্ধে বেশ চাপে মুম্বই । বিদর্ভের প্রথম ইনিংসে ৩৮৩ রানের জবাবে মুম্বই অল আউট হয়ে গিয়েছিল ২৭০ রানে । দ্বিতীয় ইনিংসে বিদর্ভ তুলল ২৯২ রান । দুরন্ত ইনিংস খেললেন যশ রাঠৌর । পাঁচ নম্বরে নেমে ১৫১ রান করলেন । মুম্বইয়ের হয়ে ৬ উইকেট শামস মুলানির । জবাবে বৃহস্পতিবার, ম্যাচের চতুর্থ দিনের শেষে…

Read More

বর্ডার-গাওস্কর ট্রফিতে বিরাট প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন, জানালেন রাহানে
বর্ডার-গাওস্কর ট্রফিতে বিরাট প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন, জানালেন রাহানে

নাগপুর: তাঁকে জাতীয় দলের জার্সিতে শেষ দেখা গিয়েছে প্রায় দেড় বছর আগে। পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছিলেন। ২০২৩ সালের জুলাই মাসে ছিল সেই ম্যাচ। তারপর থেকে ঘরোয়া ক্রিকেটে খেলে চলেছেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। তবে জাতীয় দলের দরজা আর খোলেনি। ২০২৩-২৪ মরশুমে তাঁর নেতৃত্বে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যশালী টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। এবারও তাঁর অধিনায়কত্বে রঞ্জি ট্রফির সেমিফাইনালে খেলছে ৪১ বারের চ্যাম্পিয়নরা। কিন্তু অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় সিনিয়র নির্বাচক কমিটি তাঁকে উপেক্ষাই…

Read More

স্পিনারদের দাপটে ম্যাচে ফিরল বাংলা, চাই আরও ২৫৪, শেষ দিন ব্যাটারদের অগ্নিপরীক্ষা
স্পিনারদের দাপটে ম্যাচে ফিরল বাংলা, চাই আরও ২৫৪, শেষ দিন ব্যাটারদের অগ্নিপরীক্ষা

কলকাতা: রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালে কার্যত পৌঁছেই গিয়েছে মুম্বই। উত্তরপ্রদেশের বোলারদের নিয়ে সেমিফাইনালে ছেলেখেলা করছে মুম্বই। বাংলা কি রঞ্জি ফাইনালে তাদের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে? উত্তরের জন্য শনিবারের দিকে তাকিয়ে থাকবেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। যেদিন অগ্নিপরীক্ষা দেবেন বাংলার ব্যাটাররা। মধ্য়প্রদেশকে (Bengal vs MP) হারাতে গেলে এখনও ২৫৪ রান করতে হবে বাংলাকে। এবং সেটা করতে হবে বেঙ্গালুরুর অদূরে আলুর ক্রিকেট মাঠের শেষ দিনের পিচে। যে পিচে বল পড়ে লাফাচ্ছে, কখনও নীচু হচ্ছে। সাহায্য পাচ্ছেন স্পিনাররাও। তবে উইকেট এখনও ব্যাটিংয়ের পক্ষে ভাল।…

Read More

Ranji Trophy Semifinal Live Day 3- ম্য়াড়ম্যাড়ে বোলিং, চালকের আসনে মধ্যপ্রদেশ
Ranji Trophy Semifinal Live Day 3- ম্য়াড়ম্যাড়ে বোলিং, চালকের আসনে মধ্যপ্রদেশ

স্টাম্প আউট হিমাংশু মন্ত্রী লাইভ আপডেটস Updated: 16 Jun 2022, 03:33 PM IST Arghya Prasun Roychowdhury Ranji Trophy Semifinal Live Update Day 3- প্রথম ইনিংসে লিড পেল মধ্যপ্রদেশ, কেমন যাবে তাদের দ্বিতীয় ইনিংস, সেদিকেই নজর সবার। রঞ্জি ট্রফির সেমিফাইনালের তৃতীয় দিনের লাইভ ব্লগে আপনাদের স্বাগত। কর্ণাটকের আলুরে মুখোমুখি মধ্যপ্রদেশ ও বাংলা। দ্বিতীয় দিনে বাংলার খারাপ ব্যাটিংয়ের জেরে ম্যাচের রাশ চলে যায় মধ্যপ্রদেশের দিকে। যদিও মনোজ ও শাহবাজের  ১৪৩ রানের পার্টনারশিপের জেরে ম্যাচে ফেরে বাংলা।  তৃতীয় দিন দুজনেই শতরান করেন…

Read More

যশস্বীর দেখানো পথে শতরান হার্দিকের, রঞ্জি ট্রফির সেমিফাইনালে চালকের আসনে মুম্বই
যশস্বীর দেখানো পথে শতরান হার্দিকের, রঞ্জি ট্রফির সেমিফাইনালে চালকের আসনে মুম্বই

প্রথম দিনে ভিত গড়েন যশস্বী জসওয়াল। দ্বিতীয় দিনে সেই ভিতে শক্তপোক্ত ইমারত গড়েন হার্দিক তামোরে। লোয়ার অর্ডারে ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখেন শামস মুলানি। সব মিলিয়ে উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে জাঁকিয়ে বসেছে মুম্বই। জাস্ট ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে টস হেরে শুরুতে ব্যাট করতে নামা মুম্বই প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ২৬০ রান তুলেছিল। তার পর থেকে খেলতে নেমে দ্বিতীয় দিনে মুম্বই তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৩৯৩ রানে। যশস্বী প্রথম দিনেই সেঞ্চুরি করেছিলেন। তিনি ১৫টি…

Read More

সেমিফাইনালেও নেই শামি, বিপক্ষ কোচের মগজাস্ত্রই কাঁটা বাংলার
সেমিফাইনালেও নেই শামি, বিপক্ষ কোচের মগজাস্ত্রই কাঁটা বাংলার

কলকাতা: বিশ্বরেকর্ড গড়ে রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে পৌঁছেছে বাংলা। সেমিফাইনালে সামনে মধ্যপ্রদেশ। তবে শেষ চারের যুদ্ধেও মহম্মদ শামিকে (Mohammed Shami) পাবে না বঙ্গ শিবির। তাই দলের সঙ্গে থাকা পেসারদের ওপরই ভরসা রাখতে হচ্ছে কোচ অরুণ লাল (Arun Lal)-সৌরাশিস লাহিড়ীদের (Sourasish Lahiri)। বেন স্টোকস-জো রুটদের বিরুদ্ধে অসমাপ্ত টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলতে ১২ জুন শামি রওনা হয়ে যাচ্ছেন ইংল্যান্ডে। তার আগে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। তাই ১৪ জুন থেকে শুরু হতে চলা মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে…

Read More