Raksha Bandhan 2026: রাখিবন্ধন পালন করেন না এই গ্রামের মানুষ! শতাব্দীপ্রাচীন এক ‘প্রতিশ্রুতি’র গল্প, কী বয়ে বেড়াচ্ছেন তাঁরা? অটুট অদ্ভুত রীতি
তবে এই রীতি শুধু বেনিপুর চাক গ্রামের মধ্যেই সীমাবদ্ধ নয় বলেও দাবি স্থানীয়দের। একই বংশ বা গোত্রের অন্যান্য জায়গায় বসবাসকারী কয়েকটি পরিবারও নাকি রক্ষাবন্ধন পালন করেন না। গোটা দেশে ধুমধাম করে পালিত হয় রক্ষাবন্ধন। ভাইয়ের হাতে বোনের রাখি বাঁধার এই উৎসব ঘিরে থাকে আবেগ, ভালোবাসা এবং পারিবারিক বন্ধনের নানা মুহূর্ত। কিন্তু উত্তরপ্রদেশের সম্ভল জেলার একটি গ্রামে ছবিটা একেবারেই আলাদা। বেনিপুর চাক গ্রামের বহু পরিবার প্রজন্মের পর প্রজন্ম রক্ষাবন্ধন পালন করেন না। বোনেরা ভাইদের হাতে রাখি পরান না। এর নেপথ্যে…


