Iran Crown Jewels: ট্রাম্প আর গণবিদ্রোহের হাত থেকে ইরানকে বাঁচাবে রাজমুকুটই! তেহরানের রত্নভাণ্ডারের রহস্যে ভারতের ময়ূর সিংহাসনও…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরানের অর্থনীতির ভিত যে শুধু তেল বা গ্যাস নয়, তা প্রমাণ করে দিয়েছে দেশটির জাতীয় রত্নভাণ্ডার। বিশ্বের অন্যতম বৃহৎ ও মূল্যবান রত্নসম্ভার হিসেবে পরিচিত ইরানের ‘ক্রাউন জুয়েলস’ বা রাজরত্নসমূহ শুধুমাত্র ঐতিহাসিক ঐতিহ্য নয়, বরং দেশের মুদ্রা রিয়ালের পেছনে এক গুরুত্বপূর্ণ আর্থিক ভরসাও বটে। শুধু তাই নয়, এই রত্নভান্ডারে রয়েছে ভারতের সেই প্রাচীন ইতিহাস অর্থাৎ ‘ময়ূর সিংহাসন’ যা ছিল মুঘল সম্রাট শাহজাহান নির্মিত এক অসাধারণ ও বহুমূল্যবান রত্নখচিত সিংহাসন কিন্তু ১৭৩৯ সালে ‘নাদির শাহ’ এটি লুণ্ঠন করে নিয়ে…

