একটা খুন, যার প্রমাণ নেই! অথচ প্রজন্মের পর প্রজন্ম শিকড় চারিয়ে বানিয়ে নেয় নতুন খুনি! শ্যুটিং ফ্লোরে ‘কাটাকুটি ২’
একটি খুন, যার প্রমাণ নেই। একপ্রকার মুক্তি, যা মুক্তি নয়। আর একটি ট্রমা, যা প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে পড়ে নতুন খুনি তৈরি করে—এই অন্ধকার বাস্তবতার মধ্যেই হাঁটে কাটাকুটি ২। Klikk OTT প্ল্যাটফর্মের আগামী ওয়েব সিরিজ কাটাকুটি ২-এর শুটিং চলছে জোরদার। তার ফাঁকেই এক ঝলক গল্পের আঁচ। মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এই নতুন পর্বে আরও গভীর, আরও অন্ধকার এক কাহিনির ইঙ্গিত মিলেছে। এই সিরিজের পরিচালনায় রয়েছেন রাজা চন্দ। প্রযোজনায় Raja Chanda Films। কাহিনী লিখেছেন রম্বাস, চিত্রনাট্য ও সংলাপে রুদ্রদীপ চন্দ এবং…


)

