সরকার বদল না হলে, ‘উইঙ্কল টুইঙ্কল’ মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: পুজোয় সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) যে ছবি মুক্তি পাবে, সেই ছবির গল্প তুলে ধরবে ইতিহাসের একটি ঘটনাকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘পথের দাবী’ উপন্যাস এবং সেই লেখাকে ঘিরে সরকার আর সাহিত্যিকের যে দ্বন্দ্ব, যে দ্বৈরথ.. সেটাই উঠে আসবে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ (Emperor vs Sarat Chandra) ছবিতে। সদ্যই মুক্তি পেয়েছে, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত আরও একটি ছবি, ‘উইঙ্কল টুইঙ্কল’। আদ্যপান্ত রাজনৈতিক এই ছবি দর্শক মহলে বেশ প্রশংসিত ও হয়েছে। সদ্য পশ্চিমবঙ্গে সরকার বদলে হয়েছে। তৃণমূল সরকারের আমল চললে,…



