স্বাস্থ্য দফতরে কয়েকশো নিয়োগ! প্রতি মাসে মাইনে ২০ হাজার, সঙ্গে অন্য ভাতা
শূন্যপদ ও সংরক্ষণ ১২০৩ টি শূন্য পদের মধ্যে ৪৮৩ টি অসংরক্ষিত। তফশিলি জাতি ও উপজাতিদের জন্য যথাক্রমে ৩৩০ এবং ৯০ টি আসন সংরক্ষিত রয়েছে। এছাড়া ওবিসি এ ১৫০, ওবিসি বি ১০৫ এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৪৫ টি আসন সংরক্ষিত রয়েছে। যোগ্যতা যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা ইনস্টিটিউট থেকে ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি পাশ। সঙ্গে ওয়েস্ট বেঙ্গল আয়ুর্বেদ কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিংবা প্রভিশনাল সার্টিফিকেটথাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সঙ্গে বাংলা লিখতে-পড়তে ও কথা…










