কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে নেওয়া হবে কয়েকশো স্টেনোগ্রাফার! নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসির
নিয়োগস্থল গ্রেড সি-র অধিকাংশ নিয়োগ হবে দিল্লিতে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক কিংবা দফতরে। আর গ্রেড ডি জন্য দিল্লি-সহ যে কোনও রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক কিংবা দফতরে। শিক্ষাগত যোগ্যতা কোনও স্বীকৃত বোর্ড কিংবা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক কিংবা সমতুল পাশ। যা সম্পূর্ণ হতে হবে ২০২০-র ১ অগাস্টের মধ্যে। তবে এক্ষেত্রে লিখিত পরীক্ষায় সফল হলে স্টেনোগ্রাফিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে। লিখিত পরীক্ষার ফল বেরনোর পরে স্টেনোগ্রাফির পরীক্ষা হতে যেহেতু অনেকটাই সময় পাওয়া যাবে, সেই সময়ের মধ্যে যাঁরা ইংরেজি…










