কার্তিকের আগে অক্ষর! ভারতের ভুল না পরিকল্পনার অঙ্গ? বিশ্লেষণ করে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী শ্রেয়স
ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন ত্রয়োদশ ওভারের চতুর্থ বলে হার্দিক পাণ্ডিয়া বোল্ড হন। এরপর দীনেশ কার্তিককে না নামিয়ে ছয়ে ব্যাট করতে পাঠানো হয় অক্ষর প্যাটেলকে। এই সিদ্ধান্তটি অনেকেই মানতে পারছেন না। আইপিএলে ফিনিশার হিসেবে দীনেশ কার্তিকের স্ট্রাইক রেট ছিল ১৮৩-র উপর। গতকাল পাণ্ডিয়া আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৯০। অক্ষর প্যাটেল ১১ বলে ১০ রান করে আউট হন ১৭তম ওভারের শেষ বলে। কার্তিক ২১ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। ব্যাটিং অর্ডারে এই বিস্ময়কর বদলের কারণ যা শ্রেয়স আইয়ার…










