জামাইষষ্ঠীর রিটার্ন গিফট তিলোত্তমাকে দিয়ে গেলেন কলকাতার জামাই, কম্বোডিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের
Football oi-Koushik Chakraborty এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী চূড়ান্ত রাউন্ডের ম্যাচে কম্বোডিয়াকে ২-০ গোলে পরাজিত করল ভারত। দেশের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করেন সুনীল ছেত্রী। চূড়ান্ত কোয়ালিফায়ার শুরু হওয়ার কয়েক দিন আগে সমর্থকদের মাঠ ভরানোর আবেদন জানিয়েছিলেন সুনীল ছেত্রী। সমর্থকদের মাঠে আসার জন্য যেমন অনুরোধ করেছিলেন, তেমনই এ দিন হাসি মুখে ২৬ হাজার সমর্থককে মাঠ ছাড়ার রসদ উপহার দিলেন সুনীল। ভারতীয় ফুটবলের রাজধানী সাক্ষী থাকল গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের দাপুটে ফুটবলের, তারই সঙ্গে উপভোগ করল ইগর স্টিম্যাচের দলের দৃষ্টিনন্দন…






