কলকাতায় আসছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু, বৈঠক করবেন BJP MLA-দের সঙ্গে
রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে কলকাতায় আসছেন NDA-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। আগামী ৯ জুলাই কলকাতায় আসার কথা রয়েছে তাঁর। কথা বলবেন রাজ্যের বিজেপি বিধায়কদের সঙ্গে। তবে তালিকায় নাম নেই অর্জুন সিংয়ের ছেলে পবন সিংসহ ২ বিজেপি বিধায়কের। বিজেপি সূত্রে খবর, আগামী ৮ জুলাই রাতে কলকাতায় পৌঁছতে পারেন দ্রৌপদীদেবী। ৯ জুলাই সকাল ৭টায় নিউটাউনের পাঁচতারা হোটেলে বিজেপি নেতা ও বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সরাসরি MLA হস্টেল থেকে পৌঁছতে হবে হোটেলে। তবে বিজেপির তালিকায় নাম নেই অর্জুন সিংয়ের ছেলে পবন…










