Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
আইনি জটিলতায় আমিশা পটেল, সমন পাঠাল আদালত
আইনি জটিলতায় আমিশা পটেল, সমন পাঠাল আদালত

মুম্বই: আইনি জটিলতায় বলিউড (Bollywood) অভিনেত্রী আমিশা পটেল (Ameesha Patel)। তাঁর বিরুদ্ধে জারি হয়েছে সমন। মোরাদাবাদের (Moradabad) এক ইভেন্ট কোম্পানির অভিযোগের ভিত্তিতেই অভিনেত্রীকে সমন পাঠিয়েছে আদালত। আমিশা পটেলের বিরুদ্ধে সমন আদালতের- সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, ১১ লক্ষ টাকা অগ্রিম নেওয়ার পরও অনুষ্ঠানে না যাওয়ার কারণেই আমিশা পটেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মোরাদাবাদের এক ইভেন্ট কোম্পানি। সেই মামলার পরিপ্রেক্ষিতেই গত ১৯ জুলাই তাঁর আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু অভিনেত্রী আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে সমন জারি করেছে…

Read More

মহা সঙ্কটের মুখে পড়েছিল নাসার জেমস ওয়েব টেলিস্কোপ, শুনলে চমকে যাবেন
মহা সঙ্কটের মুখে পড়েছিল নাসার জেমস ওয়েব টেলিস্কোপ, শুনলে চমকে যাবেন

#নয়াদিল্লি: এক সময়ে জেমস ওয়েব টেলিস্কোপও পড়েছিল ভয়ানক বিপদে। এমনই একটি গবেষণাপত্র সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই টেলিস্কোপের নাম এখন সকলেই জেনে গিয়েছেন। এই টেলিস্কোপ ফেরত নক্ষত্র মণ্ডলীর ছবি থেকে শুরু করে আমাদের সৌর মণ্ডলের অত্যাধুনিক ছবি মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। সেই জেমস ওয়েব টেলিস্কোপই পড়েছিল এক ভয়ানক বিপদে। সম্প্রতি গবেষণা পত্রে, একদল বিজ্ঞানী একেবারে শুরুর দিকে এই টেলিস্কোপের গতিবিধি বিষয় নিয়ে বিস্তারিত লিখেছেন। সেখানেই লেখা হয়েছে সেই ভয়ানক সময়ের কথা। বিজ্ঞানীরা সেখানে বলেছেন, এ বছরই মে মাসের একটি সময়ে…

Read More

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি সুরকার জুবিন গর্গ , এখন কেমন আছেন তিনি
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি সুরকার জুবিন গর্গ , এখন কেমন আছেন তিনি

News lekhaka-Paramita das প্রখ্যাত গায়ক ও সুরকার জুবিন গর্গ মাথায় আঘাত প্রাপ্ত হন। একারণে তাকে আসামের ডিব্রুগড় শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আসামের মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্ব শর্মা ডিব্রুগড় জেলার ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়েছেন যাতে জুবিন গর্গ সব রকম চিকিৎসার সুবিধা পায়। মুখ্যমন্ত্রী আরও নির্দেশ দিয়েছেন যে প্রয়োজনে গায়ককে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে গুয়াহাটি বা রাজ্যের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করা উচিত। মুখ্যমন্ত্রী নজরদারির নির্দেশ দিয়েছেন! মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্ব শর্মাও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তকে এই…

Read More

বাংলাদেশঃ বিএনপির ফাঁদে দেশবাসী পা দেবে না
বাংলাদেশঃ  বিএনপির ফাঁদে দেশবাসী পা দেবে না

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যেকোন সংকট মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অন্য যেকোন দলের থেকে অনেক এগিয়ে। কাজেই মিথ্যাচার আর অপপ্রচার করে জনগণকে উস্কে দেওয়ার যে ষড়যন্ত্র বিএনপি করছে সে ফাঁদে দেশবাসী পা দেবে না। অতীতেও জনগণ শেখ হাসিনা সরকারের ওপর আস্থা রেখেছে এবং এখনো রাখছে। বুধবার (২০ জুলাই) সকালে রাজধানীর সেতুভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, সমানেই আসছে তরুণ প্রজন্মের মেট্রোরেল, কর্ণফুলীতে বঙ্গবন্ধু টানেলসহ অনেক মেগাপ্রকল্প,…

Read More

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: রাশিয়ান সামরিক বাহিনী ইউক্রেনের ওডেসায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে পুতিন ইরানে ইউক্রেনীয় শস্য রপ্তানির আলোচনার মধ্যে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: রাশিয়ান সামরিক বাহিনী ইউক্রেনের ওডেসায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে পুতিন ইরানে ইউক্রেনীয় শস্য রপ্তানির আলোচনার মধ্যে

ছবি সূত্র: এপি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ফাইল ছবি) হাইলাইট রাশিয়ার সেনাবাহিনী ওডেসা এলাকায় সাতটি ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিলেনকে গ্রামে হামলার লক্ষ্য ছিল একটি সামরিক ঘাঁটি ইউক্রেনের শস্য রপ্তানি খোলার বিষয়ে আলোচনা করতে পুতিন ইরানে রয়েছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: রাশিয়া মঙ্গলবার ভোরে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসার আশেপাশের গ্রামগুলিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, ভবন, একটি স্কুল এবং একটি কমিউনিটি সেন্টার লক্ষ্য করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের শস্য রপ্তানি খোলার জন্য জাতিসংঘ-সমর্থিত একটি প্রস্তাব নিয়ে আলোচনা…

Read More

বাগবাজারে সরকারি মেডিক্যাল স্টোরের ভেতরে গ্রেনেড? বস্তা খুলতেই চোখ কপালে
বাগবাজারে সরকারি মেডিক্যাল স্টোরের ভেতরে গ্রেনেড? বস্তা খুলতেই চোখ কপালে

বাগবাজারে দীর্ঘদিন বন্ধ থাকা একটি ঘর থেকে উদ্ধার রহস্যময় বস্তা। আর সেই বস্তা খুলতেই বেরিয়ে এল গ্রেনেড বা মাইন জাতীয় সামগ্রী। প্রশ্ন উঠছে সরকারি মেডিকেল স্টোরের বন্ধ ঘরের মধ্যে এই সব সামগ্রী এল কোথা থেকে? সূত্রের খবর স্বাস্থ্য দফতরের আওতায় ঘরটি রয়েছে। সেই ঘরের এককোণে পড়েছিল বস্তাটি। ঘরটি পরিষ্কার করার জন্য়ই জিনিসপত্রগুলি সরানো হয়েছিল। তবে এই ঘরটি সম্ভবত বহুকাল আগে অন্য় কোনও বিভাগের আওতায় ছিল। সূত্রের খবর ঘরে মধ্যে দেখা যায় একটি বস্তা পড়ে রয়েছে। সেই বস্তা খুলতেই চোখ…

Read More

কম খরচে ঘুরে আসুন দেশের এই জায়গাগুলোতে
কম খরচে ঘুরে আসুন দেশের এই জায়গাগুলোতে

কোদাইকানাল তামিলনাড়ুর পাহাড়ি শহর কোদাইকানাল। এখানে গেলে এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। ঘুরতে গিয়ে পারবেন না হোটেলে নিজেকে আটকে রাখতে। মনে হবে ডানা মেলে পাখীর মতন উড়ে যাই। এখানে খুব সস্তায় খাবার পাওয়া যায়। থাকার জায়গায় খুব কম খরচে আপনি পেয়ে যাবেন। যদি আপনি আপনার সাধ্যের মধ্যে ঘুরতে যেতে চান তাহলে এই জায়গাগুলোতে ঘুরে আসুন। পুদুচেরি জানেন পুদুচেরি আসল নাম কি ছিল? নাম ছিল ‘পুতুসিরি’, যা তামিল শব্দ ‘পুতু’ যার মানে ‘নতুন’ এবং ‘সিরি’ যার মানে ‘গ্রাম’ এই…

Read More

হাজারের বেশি পদে নিয়োগের বিজ্ঞপ্তি কোল ইন্ডিয়ার! ইঞ্জিনিয়ারদের জন্য সুবিধা
হাজারের বেশি পদে নিয়োগের বিজ্ঞপ্তি কোল ইন্ডিয়ার! ইঞ্জিনিয়ারদের জন্য সুবিধা

Jobs oi-Dibyendu Saha কোল ইন্ডিয়ায় (Coal india) হাজারের বেশি পদে নিয়োগের (recruitment) বিজ্ঞপ্তি। মাইনিং, সিভিল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, সিস্টেম অ্যান্ড ইডিপি-তে ১০৫০ জন ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে। আবেদনকারী অবশ্যই বৈধ গেট ২০২২ স্কোর থাকতে হবে। তার ভিত্তিতেই মেধাতালিকা তৈরি করা হবে। শূন্যপদ কোথায় কত মাইনিং-এ শূন্যপদ ৬৯৯ টি। এর মধ্যে ২৯৫ টি অসংরক্ষিত। ইডব্লুএস ৭০, তফশিলি জাতি ও উপজাতিদের জন্য যথাক্রমে ৯৮ ও ৫৫, ওবিসি এনসিএল ১৮১। সিভিল-এ ১৬০টি। এর মধ্যে ৭১ টি অসংরক্ষিত। ইডব্লুএস ১৬, তফশিলি জাতি…

Read More

একুশের মঞ্চেই কি বিজেপির বড় ভাঙনের সূত্রপাত হবে? তটস্থ গেরুয়া শিবির
একুশের মঞ্চেই কি বিজেপির বড় ভাঙনের সূত্রপাত হবে? তটস্থ গেরুয়া শিবির

একুশের নির্বাচনের আগে যে যোগদান মেলা বিজেপি শুরু করেছিল তা একুশের নির্বাচনের ফলাফলের পর থেকে ব্যুমেরাং হয়ে উঠেছে। একাধিক বিধায়ক–সাংসদ থেকে নেতা–কর্মীরা বিজেপি সংস্রব ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। রাত পোহালেই একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের হাইভোল্টেজ শহিদ দিবস। সেখানে কোন হেভিওয়েট সেদিন শিবির বদল করবেন? এই প্রশ্নেই আপাতত তটস্থ গেরুয়া শিবির। বিষয়টি ঠিক কী ঘটতে চলেছে?‌ ফি–বছর তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দল এবং সমাজের বিশিষ্ট মানুষদের অনেককে ঘাসফুল শিবিরে যোগদান করতে দেখা যায়। ২০২১ সালের বিধানসভা…

Read More

বাংলাদেশঃ মিতব্যয়ী হওয়ার আহ্বান
বাংলাদেশঃ  মিতব্যয়ী হওয়ার আহ্বান

সান নিউজ ডেস্ক: বিদ্যুৎসহ সব ক্ষেত্রে জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৯ জুলাই) শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বিদ্যুৎসহ সব ক্ষেত্রে প্রধানমন্ত্রী আমাদের মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। মন্ত্রী বলেন, সরকারপ্রধান বলেছেন— মিতব্যয়ী হতে হবে।…

Read More