বাংলাদেশঃ শরীয়তপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলন
শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) দিনব্যাপী শহরের পালং হরিসভায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক ব্যানার্জীর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী জে.এল. ভৌমিক। প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক…










