Agra Covid Case: চিন ফেরত আগ্রার যুবকের শরীরে মিলল করোনার নয়া প্রজাতি BF.7….
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আশঙ্কা ছিলই। চিন ফেরত আগ্রা যুবকের শরীরে মিলল ওমিক্রন সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ প্রজাতি করোনা ভাইরাস! আক্রান্ত যুবককে এখন আইসোলেশনে। বাড়ি সিল করে দিয়েছে প্রশাসন। পরিবারের লোক এবং যাঁরা ওই যুবকের সংস্পর্শে এসেছিলেন, এবার তাঁদের টেস্ট করার নির্দেশ দেওয়া হল স্বাস্থ্য দফতরকে। ২২-র শেষে আবারও ফিরল করোনা! বিধিনিষেধে শিথিল হতেই ফের সংক্রমণ বাড়ছে চিনে। পরিস্থিতি এমনই যে, কোভিড আক্রান্তদের তালিকা প্রকাশ করাও বন্ধ করেছে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন (NHC)। কমিশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে,…









