‘নিজের মৃূত্রের মধ্যেই থাকতে হত, UK-র হসপিটালে শিখ রোগীকে অত্যাচার নার্সদের’
প্লাস্টিকের গ্লাভস দিয়ে শিখ ব্যক্তির দাড়ি বেঁধে রেখেছিলেন নার্সরা। ওই ব্যক্তিকে নিজের মূত্রের মধ্যেই থাকতে বাধ্য করেছিলেন। তাঁকে এমন খাবার দিয়েছিলেন যেটা ধর্মীয় কারণে খেতেন না ওই রোগী। ব্রিটেনের হাসপাতালে এমনই ঘটনা ঘটেছে বলে একটি রিপোর্টে জানানো হল। ব্রিটেনের নার্সিং নিয়ন্ত্রক সংস্থা থেকে ফাঁস হয়ে যাওয়া নথির মাধ্যমে সেই ঘটনা সামনে এসেছে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, ব্রিটেনের নার্সিং নিয়ন্ত্রক সংস্থায় বর্ণবিদ্বেষের বিষয়টি প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে। রন্ধ্রে-রন্ধ্রে বর্ণবিদ্বেষী মনোভাব তৈরি হয়ে গিয়েছে। শুধু তাই…









