ক্রিকেটের বদলা হকিতে? অজিদের হারিয়ে বিশ্বসেরা ভারতের মেয়েরা? Viral Video কি ঠিক?
ক্রিকেটের বদলা নেওয়া হল হকিতে – এমনই দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। যা শেয়ার করছেন অনেকেও। অভিনন্দন জানাচ্ছেন ভারতীয় মহিলা হকি দলকে। কারণ ওই ভিডিয়োয় দাবি করা হয়েছে, ক্রিকেটের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় পুরুষ দল হেরে গেলেও অস্ট্রেলিয়াকে হারিয়ে হকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারতের মহিলা হকি দল। যদিও আদৌও সেরকম কিছু ঘটেনি। ওই ভিডিয়োয় যে টুর্নামেন্ট জয়ের দৃশ্য দেখানো হয়েছে, তা আদতে মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির। সেই টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন হলেও তাতে অস্ট্রেলিয়া খেলেনি।…







