Kota teen died: 'মা-বাবা, আমি জয়েন্টে পারব না,' চিঠি লিখে কোটায় ফের আত্মঘাতী পড়ুয়া!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক সপ্তাহের মধ্যে কোটায় ফের আত্মঘাতী পড়ুয়া! আত্মঘাতী ১৮ বছরের এক জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার্থী। নতুন বছরে এটা দ্বিতীয় ঘটনা। মা, বাবাকে চিঠি লিখে আত্মঘাতী ১৮ বছরের ওই পড়ুয়া। চিঠিতে ওই পড়ুয়া লিখেছে, ‘মা-বাবা, আমি জয়েন্টে পারব না।’ পুলিস সূত্রে জানা গিয়েছে, নীহারিকা নামে ১৮ বছরের ওই কিশোরী নিজেকে ‘সবচেয়ে বাজে মেয়ে’ বলে দাবি করেছে। এমনকি সে এটাও লিখেছে যে, ‘এটাই শেষ উপায় রয়েছে।’ অত্যন্ত মর্মান্তিক এই ঘটনার পর ফের প্রশ্নের মুখে কোটায় জয়েন্টের প্রস্তুতি…










