বুমরার লড়াই সত্ত্বেও দ্রুত ৪ উইকেট হারিয়ে কোণঠাসা ভারত, ব্রিসবেনে বাঁচাবে কি বৃষ্টি?
ব্রিসবেন: অ্যাডিলেডে বৃষ্টি হলেও ভারত কার্যত আড়াই দিনে টেস্ট ম্যাচ হেরেছিল। ব্রিসবেনে কি বৃষ্টিই আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে টিম ইন্ডিয়ার (India vs Australia) কাছে? প্রথম দিন কার্যত পুরোটাই ধুয়ে গিয়েছিল বৃষ্টিতে। গাব্বায় দ্বিতীয় দিন মোটামুটিভাবে খেলা হয়েছিল। আর তাতেই জোড়া সেঞ্চুরি করেছিলেন স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেড। তৃতীয় দিন ফের কাঁটা বৃষ্টি। সোমবার, ম্যাচের তৃতীয় দিন খেলা হল মাত্র ৩৩.১ ওভার। আর তাতেই অস্ট্রেলিয়ার পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে দ্রুত ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। স্কোরবোর্ডে উঠেছে মাত্র ৫১ রান।…










