Bangladesh: ভারতে প্রশিক্ষণ নিতে আসার কথা ছিল ৫০ বাংলাদেশি বিচারকের, বাতিল করে দিল ইউনূস সরকার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতে প্রশিক্ষণ নিয়ে ভোপালে আসার কথা ছিল বাংলাদেশের ৫০ জন বিচারকের। নিম্ন আদালতের ৫০ জন বিচারককে গত ৩০ ডিসেম্বর ভারতে আসার অনুমতি দেওয়া হয়। সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেয় আইন মন্ত্রণালয়। রবিবার এক নোটিস জারি করে সেই নির্দেশিকা বাতিল করে দিলে ইউনূস সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে ৫০ জন বিচারককে ভারতে প্রশিক্ষণ নিতে যাওয়ার অনুমতি দেয় আইন মন্ত্রণালয়। প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম…










