Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Lionel Messi in Kolkata December: ওয়াংখেড়েতে জাদুকরের পা! ডিসেম্বরেই মেসি বনাম মাহি…
Lionel Messi in Kolkata December: ওয়াংখেড়েতে জাদুকরের পা! ডিসেম্বরেই মেসি বনাম মাহি…

অর্কদীপ্ত মুখোপাধ্যায়: ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি (Lionel Messi) কলকাতায় (Kolkata) আসছেন তাই ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন। তবে কলকাতা থেকে মুম্বাইয়েও (Mumbai) যাবেন। ওখানে ওয়াংখেরে স্টেডিয়ামে (Wangkhede Stadium) মেসি ফুটবল খেলবেন  মহেন্দ্র সিংহ ধোনির (M S Dhoni) বিরুদ্ধে। বিশ্বজয়ী ভারত অধিনায়ক বনাম বিশ্বজয়ী আর্জেন্টিনা অধিনায়ক (Argentina)। তবে চমকের এখানেই শেষ নয়। এই ম্যাচে উপস্থিত থাকবেন স্বয়ং শাহরুখ খান (Shahrukh Khan)। খবর এমনই। কে কে উপস্থিত থাকবেন? এছাড়াও থাকবেন সালমান খান টাইগার শ্রফ রানবির কাপুর সহ একাধিক বলিউড তারকা। থাকবেন রোহিত শর্মা সহ একাধিক…

Read More

ইতিহাসের সামনে দাঁড়িয়ে হাম্পি ও দিব্যা! FIDE Womens Chess World Cup জিতবে কে?
ইতিহাসের সামনে দাঁড়িয়ে হাম্পি ও দিব্যা! FIDE Womens Chess World Cup জিতবে কে?

ভারতীয় দাবার ইতিহাসে প্রথমবার এমনটা হতে চলেছে। আসলে ফিডে (FIDE) মহিলা বিশ্ব কাপের শিরোপা নিশ্চিতভাবেই উঠতে চলেছে একজন ভারতীয় খেলোয়াড়ের হাতে। এর কারণ ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছেন ভারতের দুই দাবাড়ু। গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি ও ইন্টারন্যাশনাল মাস্টার দিব্যা দেশমুখ ফিডে (FIDE) মহিলা বিশ্ব কাপের শিরোপাজয়ের জন্য লড়াই করবে। শনিবার অনুষ্ঠিতব্য এই মহারণে যেকোনো পক্ষই জিততে পারে, এমনটাই মত বিশেষজ্ঞদের। তবে যেই জিতুক, এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার কোনও ভারতীয় মহিলা জিতবে। আসলে দুই ভারতীয় খেলোয়াড় একে অপরের মুখোমুখি হচ্ছেন ফাইনালে।…

Read More

Thailand Cambodia Conflict: সীমান্তের প্রশ্নে তীব্র রক্তাক্ত সংঘর্ষ! বাড়ছে নিহতের সংখ্যা, ১ লাখ ৩৮ হাজার মানুষই…
Thailand Cambodia Conflict: সীমান্তের প্রশ্নে তীব্র রক্তাক্ত সংঘর্ষ! বাড়ছে নিহতের সংখ্যা, ১ লাখ ৩৮ হাজার মানুষই…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কম্বোডিয়া-থাইল্যান্ডে ঘোর উত্তেজনা (Thailand Cambodia Conflict)! বোমারু বিমান দিয়ে ভয়ংকর হামলা থাইল্যান্ডের (Thailand launches air attacks on Cambodia)। থাইল্যান্ড-কম্বোডিয়া দুদেশেরই এ বহু পুরনো বিবাদ। মাঝে-মাঝেই লেগে থাকে ঝামেলা। এ তারই জের। এবার সীমান্তে ঘটা তীব্র সংঘর্ষে নিহত ২ সাধারণ নাগরিক। ৩২ জনের মৃত্যু থাইল্যান্ডের সঙ্গে এই সীমান্ত-সংঘাতে নতুন করে আরও ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে চলতি সংঘাতে উভয় পক্ষের মোট ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেল। আহতের সংখ্যা ১৩০।…

Read More

ফোনেই এসেছিল এই অফার! বেলা আড়াইটা, ৪ লক্ষ টাকা নিয়ে মাঠে গেলেন দুই বন্ধু, হঠাত্‍ ছুটে বাইক…ভয়ঙ্কর কাণ্ড চন্দ্রকোনায়
ফোনেই এসেছিল এই অফার! বেলা আড়াইটা, ৪ লক্ষ টাকা নিয়ে মাঠে গেলেন দুই বন্ধু, হঠাত্‍ ছুটে বাইক…ভয়ঙ্কর কাণ্ড চন্দ্রকোনায়

তিনটি বাইক-সহ ৬ ছিনতাই বাজকে গ্রেফতার করল দাসপুর থানার পুলিশ। উদ্ধার ৩ লক্ষ ৭৫ হাজার ৪০০ টাকা। চন্দ্রকোনা: তিনটি বাইক-সহ ৬ ছিনতাই বাজকে গ্রেফতার করল দাসপুর থানার পুলিশ। উদ্ধার ৩ লক্ষ ৭৫ হাজার ৪০০ টাকা। এক লাখে অতিরিক্ত মিলবে ১০ হাজার টাকা। ফোনেই এসেছিল এই অফার। অফার কনফার্ম করতে দেখাও করেছিল দুই বন্ধু। দাসপুর থানার নাড়াজোলের সেই আমডাংরার মাঠেই ২৫ শে জুলাই শুক্রবার বেলা আড়াইটা, টাকা বাড়তে নগদ প্রায় ৪ লক্ষ টাকা নিয়ে গিয়েছিলেন দুই বন্ধু। অভিযোগ, হঠাৎই ৩…

Read More

এয়ারপোর্ট লাগোয়া হোটেলগুলোয় যা চলছে! এবার চালু নতুন নিয়ম! কারা যেতে পারবেন জেনে নিন
এয়ারপোর্ট লাগোয়া হোটেলগুলোয় যা চলছে! এবার চালু নতুন নিয়ম! কারা যেতে পারবেন জেনে নিন

শুক্রবার বাগুইআটি থানা এবং বিমানবন্দর থানার আওতাধীন হোটেল, গেস্ট হাউস এবং লজগুলির কর্তৃপক্ষের সঙ্গে একটি মিটিং করেন এয়ারপোর্ট কমিশনারেটের ডিসিপি। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন এসিপি এয়ারপোর্ট এবং অতিরিক্ত আইসি এয়ারপোর্ট থানা। থানার সাথে লজ, হোটেল ও গেস্ট হাউসের সমন্বয় সাধনের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করার কারণ? বিভিন্ন সময় নানান অপরাধমূলক কাজ বা অপ্রীতিকর কার্যকলাপ হয় এই হোটেল, লজে। এমন ঘটলে সরাসরি এয়ারপোর্ট থানাকে জানাতে পারেন হোটেল, লজ, গেস্ট হাউসের কর্তৃপক্ষরা।…

Read More

‘চিনে কারখানা গড়বেন, ভারত থেকে লোক নেবেন, ওসব আর চলবে না’, তাবড় সংস্থাকে হুঁশিয়ারি ট্রাম্পের
‘চিনে কারখানা গড়বেন, ভারত থেকে লোক নেবেন, ওসব আর চলবে না’, তাবড় সংস্থাকে হুঁশিয়ারি ট্রাম্পের

নয়াদিল্লি: ‘আমেরিকা ফার্স্ট’ নীতি কার্যকর করতে দেশের তাবড় তথ্যপ্রযুক্তি সংস্থাকে ফের হুঁশিয়ারি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। চিনে কারখানা গড়া, ভারত থেকে লোক নিয়োগের দিন শেষ বলে জানিয়ে দিলেন তিনি। নিজের দেশের মানুষকে উপেক্ষা করে আমেরিকার তথ্য়প্রযুক্তি সংস্থাগুলি যা করছে, তা ‘উগ্র বিশ্বায়ন’ বলেও মন্তব্য করেন ট্রাম্প। (Donald Trump) বুধবার ওয়াশিংটনে AI সম্মেলনে বক্তৃতা করছিলেন ট্রাম্প। সেখানে তিনটি নির্দেশনামাতেও সই করেন তিনি। পাশাপাশি, দেশের বড় বড় তথ্য়প্রযুক্তি সংস্থাগুলির তীব্র সমালোচনা। তাঁর শাসনে এসব চলবে না বলে কড়া হুঁশিয়ারি দেন। (Donald…

Read More

‘বুমরাকে ছাড়া টেস্ট ম্যাচ দেখার অভ্যাস করে নিতে হবে ভারতীয় ফ্যানদের’,কাইফের কথায় অবসরের জল্পনা
‘বুমরাকে ছাড়া টেস্ট ম্যাচ দেখার অভ্যাস করে নিতে হবে ভারতীয় ফ্যানদের’,কাইফের কথায় অবসরের জল্পনা

ভারতের বোলিং বিভাগ তাঁকে ছাড়া ভাবা অসম্ভব। বিশেষ করে  ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে। কিন্তু, বারবার চোট-আঘাত সমস্যায় ফেলেছে তাঁকে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজেও তাঁর ফিটনেসের কথা বারবার আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। টিম ম্য়ানেজমেন্টও বুঝেশুনে তাঁকে ব্যবহার করছে। এই পরিস্থিতিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। টেস্ট ক্রিকেট থেকে যশপ্রীত বুমরা অবসর নেওয়ার কথা ভাবতে পারেন বলে মনে করেন তিনি। কারণ, বারবার তাঁর শারীরিক সমস্যা টেস্ট ক্রিকেটে প্রভাব ফেলছে। এমনকী ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ম্যাঞ্চেস্টার…

Read More

Vaibhav Suryavanshi: বিশ্ব ক্রিকেটে চলে এল নতুন ‘বৈভব’! সূর্যবংশীর স্বপ্ন ভেঙে চুরমার! এমন বিশ্বরেকর্ড গড়লেন তিনি
Vaibhav Suryavanshi: বিশ্ব ক্রিকেটে চলে এল নতুন ‘বৈভব’! সূর্যবংশীর স্বপ্ন ভেঙে চুরমার! এমন বিশ্বরেকর্ড গড়লেন তিনি

Vaibhav Suryavanshi: মাত্র ১৪ বছর বয়সে আইপিএল সেঞ্চুরি ও অনূর্ধ্ব ১৯ ওডিআই ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে হইচই ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। এবার অপূর্ণ থেকে গেল তাঁর একটি স্বপ্ন। মাত্র ১৪ বছর বয়সে আইপিএল সেঞ্চুরি ও অনূর্ধ্ব ১৯ ওডিআই ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে হইচই ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। ইংল্যান্ড সফরে ওডিআই ও টেস্ট সিরিজে ভাল পারফর্ম করেছেন ভারতীয় ক্রিকেটের ওয়ান্ডার বয়। যুব ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন বৈভব। কিন্তু বিশ্ব ক্রিকেট…

Read More

সলমন খানের হয়ে আদালতে লড়েছিলেন, কৃষ্ণসার হরিণ শিকার মামলার সত্যতা নিয়েই প্রশ্ন তুলেছিলেন জগদীপ ধনকড়
সলমন খানের হয়ে আদালতে লড়েছিলেন, কৃষ্ণসার হরিণ শিকার মামলার সত্যতা নিয়েই প্রশ্ন তুলেছিলেন জগদীপ ধনকড়

পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্য়সভার চেয়ারপার্সন। গত কয়েক বছরে খবরের শিরোনামে বার বার জায়গা করে নিয়েছেন জগদীপ ধনকড়। কড়া সুপ্রিম কোর্টকে পর্যন্ত আক্রমণ করেছেন তিনি। এবার তাঁর ইস্তফা ঘিরেই সরগরম জাতীয় রাজনীতি। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে সংঘাতের জেরে তিনি পদত্যাগ করলেন, নাকি তাঁকে পদত্যাগে বাধ্য করা হল, উঠছে প্রশ্ন। তবে রাজনৈতিক তরজার অংশ হয়ে ওঠার আগেও খবরে ছিলেন ধনকড়। আইনের পেশায় নিযুক্ত ছিলেন ধনকড়। রাজস্থান বার কাউন্সিলের সদস্য ছিলেন। নয়ের দশকে রাজস্থান হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ছিলেন…

Read More

শত্রু দেশের চিন্তা বাড়াল ভারত, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহনকারী ড্রোনের নিখুঁত পরীক্ষা ডিআরডিওর
শত্রু দেশের চিন্তা বাড়াল ভারত, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহনকারী ড্রোনের নিখুঁত পরীক্ষা ডিআরডিওর

Indian Defence : রক্তচাপ বাড়ল শত্রু দেশগুলির। আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় সেনা। এবার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহনকারী ড্রোনের নিখুঁত পরীক্ষা করল ভারত। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ন্যাশনাল ওপেন এরিয়া রেঞ্জে আনম্যানড এরিয়াল ভেহিক্যাল লঞ্চড প্রিসিশন গাইডেড মিশাইল ULPGM-V3-র সফল পরীক্ষা করল ডিআরডিও। নিজেই সোশ্যাল মিডিয়ায় ড্রোনের সফল পরীক্ষার কথা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কী সুবিধা এই ড্রোনের নতুন এই ড্রোনে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করা যাবে শত্রুপক্ষকে। শত্রুপক্ষের মধ্যে আতঙ্ক ছড়ানো ক্ষেপণাস্ত্র বহনকারী ড্রোনের সফল টেস্টের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।  সোশ্য়াল…

Read More