Bus Accident: নিয়ন্ত্রণ হারিয়ে ২৫ যাত্রী নিয়ে উলটে গেল দোতলা বাস, দুমড়ে মুচড়ে শেষ শিশু-সহ এক
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রীবাহী ডবল ডেকার বাস। দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন, আহত কমপক্ষে ২৩ জন। ঘটনাটি দিল্লির করোলাবাগ এলাকায়। দিল্লি ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রাজস্থানের জয়পুর থেকে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে করোলবাগের ঝাণ্ডেওয়ালান মন্দিরের কাছে উল্টে যায়। রাত ১টা ৮ মিনিট নাগাদ দমকল বিভাগকে খবর দেওয়া হলে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। বাসে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, বাসটির চাকা খুলে আলাদা হয়ে গিয়েছে এবং জানালার কাঁচ ভেঙে সিটগুলো দুমড়ে-মুচড়ে পড়ে…






