অভিনয়ের কেরিয়ার শেষ ‘বালিকা বধূ’ অভিকার? পাকাপাকিভাবে পাড়ি দিচ্ছেন ব্যাঙ্ককে?
অভিনেত্রী অভিকা গৌর ব্যাঙ্ককে বাড়ি কিনেছেন স্বামীর সঙ্গে। অনুরাগীদের মনে প্রশ্ন, তবে কি অভিনয় ছাড়ছেন অভিকা? অভিকা জানিয়েছেন, কাজ ছাড়তে চান না তিনি। বছরের অধিকাংশ সময় মুম্বই-হায়দরাবাদেই থাকবেন তিনি। কলকাতা: অভিনয়কে কি চিরবিদায় বলতে চলেছেন অভিনেত্রী অভিকা গৌর (Avika Gor)? বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে তিনি অভিনয় করলেও, দর্শক এখনও তাঁকে মনে রেখেছেন, ‘বালিকা বধূ’ হিসেবেই। ধারাবাহিক ‘বালিকা বধূ’-র কেন্দ্রীয় চরিত্রে যখন অভিকা অভিনয় করতেন, তখন তিনি নেহাতই বালিকা। খুব কম বয়সেই ধারাবাহিকের দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। তাঁর সারল্য, নিখাদ…








