West Bengal Assembly Election Result 2026 এবার বদলা নয়, বদল চাই: ধুতি-পাঞ্জাবি পরে বললেন মোদী
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলায় এবার বিজেপি। রাজ্যবাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘ভরসা’ দিলেন, ‘বাংলার উন্নত ভবিষ্যতের জন্য বিজেপি দিনরাত এক করে দেবে। মহিলারা সুরক্ষা পাবেন। যুবকরা কাজ পাবেন। বাইরে যাওয়া বন্ধ হবে’। সঙ্গে ঘোষণা, ‘মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। সেই সঙ্গে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে’। স্লোগানে সোগ্লানে তখন সরগরম চারপাশ। পরনে ধুতি, পাঞ্জাবি। বাঙালি সাজে দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছন মোদী। তিনি বলেন, ‘ডঃ মুখার্জি পশ্চিমবঙ্গকে ভারতের অঙ্গ বানিয়ে রাখতে এক লড়াই লড়েছিলেন। …





