Supreme Court on Stray Dogs Removal: ঐতিহাসিক ‘সুপ্রিম’ রায়: রাস্তাঘাটে কোনওভাবেই থাকবে না পথকুকুর, সরাতেই হবে; হিংস্র বা পাগলা সারমেয়দের নিষ্কৃতিমৃত্যু
Supreme Court on Stray Dogs Case: এর আগে ২০২৫ সালের ২৫ নভেম্বর আদালত যে অন্তর্বর্তী নির্দেশিকা জারি করেছিল, পশুপ্রেমী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের (NGO) করা পুনর্বিবেচনার একগুচ্ছ আবেদন খারিজ করে মঙ্গলবারের শুনানিতে সেই আগের সিদ্ধান্তেই সম্পূর্ণ অনড় রইল আদালত। শীর্ষ আদালতের সাফ বার্তা, মানুষের জীবনের মূল্যে বা জননিরাপত্তাকে বিঘ্নিত করে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের সাধারণ নাগরিক, বিশেষ করে শিশু ও অসুস্থ রোগীদের নির্ভয়ে এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারক রয়েছে বলেই মনে করে সর্বোচ্চ…








