Suvendu Adhikari: কারা হবেন মন্ত্রী? ২৭ মের আশপাশে বাংলার মন্ত্রিসভা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা?
Suvendu Adhikari: কোন কোন গোষ্ঠী, কোন কোন অঞ্চলকে গুরুত্ব দেওয়া হবে? আগামী ২৭ মের মধ্যে মন্ত্রিসভার সদস্যদের নাম ও সংশ্লিষ্ট মন্ত্রক স্থির হওয়ার সম্ভাবনা৷ সূত্রের খবর, ‘চাণক্য’ অমিত শাহের সঙ্গে আলোচনায় তা স্থির হওয়ার কথা৷অমিত শাহের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, ফাইল চিত্র কলকাতা: আগামী ২৭ মের আশেপাশে বাংলার মন্ত্রিসভা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বৃহস্পতিবার অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠকে সেই মন্ত্রিসভার বিন্যাস নিয়েই আলোচনা হয়েছে বলে খবর। বাংলার মন্ত্রিসভার সম্প্রসারণ শুধুমাত্র প্রশাসনিক বিষয় নয়, বরং বাংলায় বিজেপির…









