দ্বিতীয় বিয়ে, আগের পক্ষের বড় সন্তান! তবু সেফ-করিনার প্রেম যেন রূপকথা

তাঁরা বলিউডের অন্যতম হিট জুটি। করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ও সেফ আলি খান (Saif Ali Khan)। তাঁদের দীর্ঘ দাম্পত্য, দুই সন্তান, সব মিলিয়ে গোছানো সংসার তাঁদের। কিন্তু এই কাঁঠালের আঠার মতো দাম্পত্যের রহস্যটা কী?

সদ্য আততায়ীর ছুরির আঘাতে আহত হয়েছিলেন সেফ আলি খান। তারপর থেকেই নিরাপত্তা বেড়েছে তাঁর। আর সেফের ওপর হামলা হওয়ার পরে এই প্রথম কোনও সাক্ষাৎকার দিলেন করিনা কপূর। জানালেন, তাঁদের সম্পর্ক ঠিক কেমন?

করিনার কথায়, সেফের সঙ্গে তাঁর সম্পর্ক ভীষণ গভীর। কেবল স্বামী স্ত্রীর সম্পর্ক দিয়ে তার নামকরণ করা যায় না। তাঁদের মধ্যে একে অপরের প্রতি ও একে অপরের কাজের প্রতি যথেষ্ট সম্মান আছে। এটাই তাঁদের মধ্যে ভাল সম্পর্কের অন্যতম কারণ।

করিনা আরও বলেন, দিনের শেষে তিনি এক কাপ কফি বা এক গ্লাস ওয়াইন নিয়ে শুধুমাত্র সেফকেই খোঁজেন। বাইরে থেকে কোনও বন্ধুকে তাঁর ফোন করে ডাকার দরকার পড়ে না। সেফ এতটাই পরিপূর্ণ করে রাখতে জানেন তাঁকে।

সেফ আর করিনার এই প্রেমের গল্পটা একেবারে রূপকথার মতো শোনালেও সহজ ছিল না তাঁদের সফরটা। এর আগে সেফের বিয়ে হয়েছিল অমৃতার সঙ্গে। তাঁদের দুই সন্তানও ছিলেন, সারা আলি খান ও ইব্রাহিম আলি খান।

সেফের সঙ্গে যখন করিনা প্রেমের সম্পর্কে জড়ান, তখন অনেকেই তাঁকে সতর্ক করেছিলেন। অনেকেই বলেছিলেন যে বিয়ে করলে কেরিয়ার শেষ হয়ে যাবে। তবে সেই সমস্ত কথায় কান দেননি করিনা। তিনি সেফকে বিয়ে করবেন তা নিয়ে বদ্ধপরিকর ছিলেন।

'টসন'সিনেমার শ্যুটিং করতে গিয়ে সেফ আর করিনার আলাপ। সেই সফরেই করিনাকে প্রপোজ করেছিলেন সেফ। রাজি হয়ে গিয়েছিলেন করিনা। কিন্তু সেফ চেয়েছিলেন সেখানেই তাঁকে বিয়ে করে নিতে। কিন্তু করিনার ইচ্ছে ছিল পরিবারের সবার মধ্যে বিয়ে করার।

‘টসন’সিনেমার শ্যুটিং করতে গিয়ে সেফ আর করিনার আলাপ। সেই সফরেই করিনাকে প্রপোজ করেছিলেন সেফ। রাজি হয়ে গিয়েছিলেন করিনা। কিন্তু সেফ চেয়েছিলেন সেখানেই তাঁকে বিয়ে করে নিতে। কিন্তু করিনার ইচ্ছে ছিল পরিবারের সবার মধ্যে বিয়ে করার।

করিনা প্রথমে তাঁর দিদিকে ফোন করে বলেন যে তিনি সেফকে ভালবেসে ফেলেছেন। করিশ্মা প্রথমটা ভীষণ অবাক হয়ে যান কারণ করিনার সঙ্গে সেফের বয়সের পার্থক্য অনেকটাই। তবে পরে বুঝতে পারেন, সেফ ও করিনা দুজনেই তাঁদের সম্পর্ক নিয়ে ভীষণ গভীরভাবে ভাবছেন।

বিয়ের পরে সারা ও ইব্রাহিম ও খুব ভালভাবে মেনে নিয়েছিলেন করিনাকে। এমনকি সারার সঙ্গে তো করিনার ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। একে অপরকে স্টাইলের দিক থেকে অনেকটাই সাহায্য করেন তাঁরা। বিভিন্ন উৎসব অনুষ্ঠান ও কাটান একসঙ্গেই।

করিনা বিশ্বাস করেন, লোকের কথা না শুনে নিজের মন যা চাইছে সেটাই করা উচিত। তবেই সম্পর্ক মজবুত হয়

(Feed Source: abplive.com)