IND vs ENG 2nd Test: বর্তমানে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। ভারতের লক্ষ্য থাকবে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানো। তবে বার্মিংহামে ভারতের লড়াই সহজ হবে না। এই মাঠে এর আগে কোনও টেস্ট জিততে পারেনি ভারত।
ভারত ও ইংল্যান্ড ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে। প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলকে লজ্জাজনক পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল। ইংল্যান্ড বর্তমানে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। ভারতের লক্ষ্য থাকবে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানো। তবে বার্মিংহামে ভারতের লড়াই সহজ হবে না। এই মাঠে এর আগে কোনও টেস্ট জিততে পারেনি ভারত।
দ্বিতীয় টেস্টে নামার আগে আত্মবিশ্বাসের সুর শোনা গেল ভারত অধিনায়ক শুভমান গিলের গলায়। ভারতের প্রথম একাদশ নিয়ে আভাস দেওয়ার পাশাপাশি মুখ খুললেন শুভমান গিলকে নিয়ে। ম্যাচের আগে গিল বলেন, “জসপ্রীত বুমরাহ উপলব্ধ থাকছেন। শুধু খেয়াল রাখতে হবে তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকটাও। আগামীকালের ম্যাচে আমাদের চেষ্টা থাকবে যেন আমরা সেরা কম্বিনেশন নিয়ে নামি—একটি এমন দল, যারা ২০টি উইকেটও তুলতে পারবে আবার বড় রানও করতে পারবে। আমরা কালকের ম্যাচে অনেক রান করার চেষ্টা করব। আমরা পিচ দেখে ও শেষ প্র্যাকটিস সেশন দেখে প্লেয়িং ইলেভেন ঠিক করব।”
এছাড়াও গিল বলেন, “গত ম্যাচে কিছু ভালো মুহূর্ত ছিল, আবার কিছু খারাপও ছিল। খেয়াল রাখতে হয় যেন খারাপ মুহূর্তটা খুব বেশি খারাপ না হয়। কিন্তু গত ম্যাচে সেটাই হয়েছিল। আমরা পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলাম। পিচে বোলারদের জন্য খুব একটা সাহায্য ছিল না। আমরা পিচ দেখেই সিদ্ধান্ত নেব কোন স্পিনার খেলবে। লিডসে আমাদের মনে হয়েছিল অতিরিক্ত স্পিনার রান করতে সাহায্য করবে, বিশেষ করে তৃতীয় বা চতুর্থ ইনিংসে। যদি এজবাস্টনের পিচও আগের ম্যাচের মতো হয়, তাহলে দুই স্পিনার খেলানোর কোনো মানে হবে না।”
(Feed Source: news18.com)