রুপোলি পর্দায় দ্যুতি ছড়ান, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শত হস্ত দূরে এই বলি নায়ক-নায়িকারা!

বর্তমানে তারকাদের সঙ্গে অনুরাগীদের যোগাযোগের একটা বড় মাধ্যম হল সোশ্যাল মিডিয়া। তবে বলিউডে এমন অনেক মানুষ রয়েছেন, যাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নেই। তাঁরা যোগাযোগ রাখেন না অনুরাগীদের সঙ্গে, এই তালিকায় একেবারে প্রথমেই নাম রয়েছে সেফ আলি খান (Saif Ali Khan)-এর। সেফের ইনস্টাগ্রামে কোনও অ্যাকাউন্ট নেই। তিনি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন না।

এই তালিকায় আরও যিনি রয়েছেন, তিনি রণবীর কপূর (Ranbir Kapoor)। রণবীরের সোশ্যাল মিডিয়ায় কোনও অ্যাকাউন্ট নেই। তবে রণবীর নাকি স্ত্রী আলিয়ার অ্যাকাউন্ট থেকে অনুরাগীদের মন্তব্য দেখেন। রণবীরের হয়ে ছবির প্রচার ও করেন আলিয়াই।

৯০-এর দশক থেকে শুরু করে রানি মুখোপাধ্যায় বলিউডে রাজত্ব করে আসছেন। তবে শুনলে অবাক হবেন, অভিনেত্রীর কোনও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। রানি মুখোপাধ্যায়ের কোনও ছবি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট হলে, তা হয় যশরাজ ফিল্মসের অফিশিয়াল পেজ থেকে। রানি নিজে সরাসরি অনুরাগীদের সঙ্গে কোনও যোগাযোগ রাখেন না।

রেখা বলিউডের একজন বর্ষীয়ান অভিনেত্রী। বলা বাহুল্য, সোশ্যাল মিডিয়ায় তাঁর কোনও পদচিহ্নই নেই। রেখার অনেকগুলো ফ্যানপেজ রয়েছে বটে, কিন্তু তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় নেই। অনুরাগীদের সঙ্গেও তিনি কোনও যোগাযোগ রাখেন না। তবে পাপারাৎজিদের সঙ্গে যথেষ্টই ভাল ব্যবহার করেন রেখা।

আমির খান সোশ্যাল মিডিয়ায় নেই। তিনি অনুরাগীদের সঙ্গে কোনও যোগাযোগ রাখেন না। তিনি নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন। ইচ্ছাকৃতভাবেই অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কোনও যোগাযোগ রাখেন না তিনি, নেই আমির খানের কোনও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও!

অমৃতা সিংহ নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখেন। সেফ আলি খানের সঙ্গে বিচ্ছেদের পরে, নিজেকে লাইমলাইট থেকে একেবারে দূরে সরিয়ে নিয়েছেন অমৃতা। ইনস্টাগ্রামে অভিনেত্রীর কোনও অ্যাকাউন্ট নেই। এমনকি রুপোলি পর্দা থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছেন অমৃতা

জয়া বচ্চন একেবারেই ইনস্টাগ্রামে সক্রিয় নন। তিনি অবশ্য অনুরাগীদের সঙ্গেও যে তেমন ভাল ব্যবহার করেন, তাও নয়। পাপারাৎজিদের ওপরেও হামেশাই রেগে যান তিনি। এহেন জয়া বচ্চন, সোশ্যাল মিডিয়ায় একেবারেই নিজের পদচিহ্ন রাখতে চান না।

(Feed Source: abplive.com)