
কলকাতা: এবার কি তৃতীয়বার বিয়ের পথে আমির খান (Aamir Khan)? তিনি যে সম্পর্কে রয়েছেন, সেই কথা নিজের ৬০ তম জন্মদিনে নিজের স্বীকার করে নিয়েছিলেন অভিনেতা। বেঙ্গালুরু নিবাসী গৌরী স্প্রাতের সঙ্গে সম্পর্কে রয়েছেন আমির, তা জানিয়েছিলেন সংবাদমাধ্যমকে। গৌরীর সঙ্গে সংবাদমাধ্যমের পরিচয় করিয়ে দিলেও, সেই সময়ে গৌরীর ছবি প্রকাশ করতে বারণ করেছিলেন আমির। তবে এরপরে, নিজেই গৌরীকে সঙ্গে করে ক্যামেরার সামনে এসেছেন আমির। তবে এবার জানা গেল, আর বেঙ্গালুরু নয়, গৌরীকে নিয়ে মুম্বইয়ের নতুন ঠিকানায় এসেছেন আমির।
এর আগে আমির জানিয়েছিলেন, তিনি হামেশাই বেঙ্গালুরু গিয়ে গৌরীর সঙ্গে সময় কাটান। তাঁরা দীর্ঘদিন ধরেই একে অপরকে চেনেন আর সেই কারণেই তাঁদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। তবে বিয়ের কথা এড়িয়ে গিয়েছেন আমির। তিনি বলেছিলেন, এখনই তিনি বিয়ে নিয়ে ভাবতে পারছেন না। তবে সদ্যই আমির জানিয়েছেন, তিনি গৌরীকে নিয়ে মুম্বইয়ের একটি অ্যাপার্টমেন্টে এসে উঠেছেন। এর আগে আমির জানিয়েছিলেন, গৌরীর রুপোলি পর্দা সম্পর্কে কোনও আগ্রহ নেই। তবে তিনি ধীরে ধীরে রুপোলি পর্দার মানুষ জনেদের সঙ্গে আলাপ পরিচয় করাচ্ছেন গৌরীকে। আর সেই কারণেই কি এবার মুম্বইতে থাকবেন আমির আর গৌরী?
সদ্যই সংবাদমাধ্যমে বিবাহ নিয়ে কথা বলেছেন আমির। জানিয়েছিলেন, তিনি আর গৌরী সম্পর্কটাকে গুরুত্ব দিচ্ছেন। গৌরীর প্রতি আমিরের যে দায়বদ্ধতা রয়েছে, তা তিনি স্বীকার করে নিয়েছেন। গৌরীর সঙ্গে সম্পর্ক নিয়ে আমির বলেছেন, ‘আমি আর গৌরী এই সম্পর্কটা নিয়ে ভীষণভাবে ভাবছি। এই সম্পর্কটা নিয়ে আমরা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তবে আমরা জানি, আমরা ২ জনেই বাবা মা। গৌরীর এক সন্তান রয়েছে। আমার ও পুত্র, কন্যা রয়েছে। তবে হ্যাঁ, আমরা একে অপরের প্রতি দায়বদ্ধ। যদি বিবাহের কথা বলতে হয়, তাহলে বলব আমি তো মনে মনে গৌরীর সঙ্গে বিবাহিতই। গৌরীকে বিয়ে করে নিয়েছি মনে মনে। যদি আইনত এটা নিয়ে কোনও বিষয় থাকে বা আইনত যদি এই বিষয়টাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই জানব।’
গৌরীর এক ৬ বছরের সন্তান রয়েছে। অন্যদিকে আমিরের ও পুত্র কন্যা রয়েছে। পাশাপাশি, তাঁর ২ প্রাক্তন স্ত্রীর সঙ্গেও আমিরের যোগাযোগ রয়েছে। তবে গৌরীর সঙ্গে কবে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন আমির, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন তিনি।
(Feed Source: abplive.com)
