‘সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় ছিল…’ দেবের পরিচালনায় কাজ করা নিয়ে কী বললেন অনির্বাণ ভট্টাচার্য?

‘সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় ছিল…’ দেবের পরিচালনায় কাজ করা নিয়ে কী বললেন অনির্বাণ ভট্টাচার্য?

 

 

‘দেশু7’ (DeSu7)-এর হাত ধরে, ব্যান তকমা ঘুচিয়ে রুপোলি পর্দায় ফিরেছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। পুজোয় মুক্তি পাচ্ছে এই সিনেমা, ইতিমধ্যেই সামনে এসেছে অনির্বাণের লুক। দর্শকেরা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন, অনির্বাণের নতুন কাজ পর্দায় দেখার জন্য। সেই অপেক্ষার অবসান হবে পুজোয়।

 

টিজারে অনির্বাণের যে লুক প্রকাশ্যে এসেছে, তা রীতিমতো ছকভাঙা। একেবারেই অন্যরকম এই কথা মানছেন অনির্বাণ নিজেও। বলছেন, ‘এই ছবিতে আমার লুক থেকে শুরু করে অ্যাপিয়ারেন্স, সবটাই বেশ আলাদা।’

অনির্বাণ বলছেন, 'একটা বিষয় সত্যিই চ্যালেঞ্জিং ছিল, সেটা হল.. গোটা ছবিটার একটা প্যালেট থাকে, তার একটা ব্যালেন্স থাকে। ওই চরিত্রটার একটা ব্যালেন্স থাকে.. সেটা মেশাতে হয়।'

অনির্বাণ বলছেন, ‘একটা বিষয় সত্যিই চ্যালেঞ্জিং ছিল, সেটা হল.. গোটা ছবিটার একটা প্যালেট থাকে, তার একটা ব্যালেন্স থাকে। ওই চরিত্রটার একটা ব্যালেন্স থাকে.. সেটা মেশাতে হয়।’

অনির্বাণ বলছেন, 'ছবি ছবির মতো হল.. আমার চরিত্রটা চরিত্রের মতো রয়ে গেল, আবার সেটাকে ডিজাইনও করতে হয়। আমাকে বুঝতে হবে যে, পরিচালক ছবিতে এই চরিত্রটা রেখেছেন কেন এবং আমায় বিশেষভাবে এই চরিত্রটার জন্য কাস্ট করেছেন কেন?'

অনির্বাণ বলছেন, ‘ছবি ছবির মতো হল.. আমার চরিত্রটা চরিত্রের মতো রয়ে গেল, আবার সেটাকে ডিজাইনও করতে হয়। আমাকে বুঝতে হবে যে, পরিচালক ছবিতে এই চরিত্রটা রেখেছেন কেন এবং আমায় বিশেষভাবে এই চরিত্রটার জন্য কাস্ট করেছেন কেন?’

অনির্বাণ বলছেন, 'একটা ২০০ জনের ইউনিট, সেখানে টেকনিশিয়ান্সরাও রয়েছেন.. এটা আমাদের বাড়ি। কাজটা একরকমভাবে আমাদের বাড়ি। এখানে আনন্দ রয়েছে, দুঃখ রয়েছে, গাম্ভীর্য্য রয়েছে, মজাও রয়েছে।'

অনির্বাণ বলছেন, ‘একটা ২০০ জনের ইউনিট, সেখানে টেকনিশিয়ান্সরাও রয়েছেন.. এটা আমাদের বাড়ি। কাজটা একরকমভাবে আমাদের বাড়ি। এখানে আনন্দ রয়েছে, দুঃখ রয়েছে, গাম্ভীর্য্য রয়েছে, মজাও রয়েছে।’

অনির্বাণ বলছেন, 'দেব আমাকে খুব পরিষ্কার করে বলেছিল, 'তুমি এই লাইনটা এইভাবে বলো.. এইখানে যদি এই অ্যাটিটিউডটা দাও..' সেগুলো মেনটেন করা.. ধরুন আমি সেটে গিয়েছি একটা প্রস্তুতি নিয়ে সেটে আমায় দেব একটা অন্যরকম জিনিস করতে বলল, তখন নিজেকে বদলে নিয়ে, সেইমতো অভিনয়টা করা...'

অনির্বাণ বলছেন, ‘দেব আমাকে খুব পরিষ্কার করে বলেছিল, ‘তুমি এই লাইনটা এইভাবে বলো.. এইখানে যদি এই অ্যাটিটিউডটা দাও..’ সেগুলো মেনটেন করা.. ধরুন আমি সেটে গিয়েছি একটা প্রস্তুতি নিয়ে সেটে আমায় দেব একটা অন্যরকম জিনিস করতে বলল, তখন নিজেকে বদলে নিয়ে, সেইমতো অভিনয়টা করা…’

এর আগে, একটি ফেসবুক লাইভে এসে দেব বলেছিলেন, 'অনির্বাণকে কাস্টি করা নিয়ে সেই সময়ে সবাই ভয় পাচ্ছিলেন। কিন্তু আমি বলেছিলাম, যদি শুভশ্রীর সঙ্গে সিনেমা করি, তাহলে অনির্বাণ সেখানে থাকবেই।'

এর আগে, একটি ফেসবুক লাইভে এসে দেব বলেছিলেন, ‘অনির্বাণকে কাস্টি করা নিয়ে সেই সময়ে সবাই ভয় পাচ্ছিলেন। কিন্তু আমি বলেছিলাম, যদি শুভশ্রীর সঙ্গে সিনেমা করি, তাহলে অনির্বাণ সেখানে থাকবেই।’

দেব বলেছিলেন, 'সেই সময়ে অনির্বাণ আমায় একটা বিষয়ে ফোন করেছিল, সেই বিষয়টা এখন আর বলতে চাই না। অনির্বাণ বলেছিল, 'বেঁচে আছি ভাই, যতদিন আছি, তোর সঙ্গে আছি।' আমি বলেছিলাম, 'ভাই তোকে মরতে দেব না। না পথে, না পেটে.. আমাকে ১ মাস সময় দে।'

দেব বলেছিলেন, ‘সেই সময়ে অনির্বাণ আমায় একটা বিষয়ে ফোন করেছিল, সেই বিষয়টা এখন আর বলতে চাই না। অনির্বাণ বলেছিল, ‘বেঁচে আছি ভাই, যতদিন আছি, তোর সঙ্গে আছি।’ আমি বলেছিলাম, ‘ভাই তোকে মরতে দেব না। না পথে, না পেটে.. আমাকে ১ মাস সময় দে।’

দেব আরও বলেন, তিনি প্রথমে চেষ্টা করেছিলেন সবাইকে বোঝানোর, কারণ তাঁর মনে হয়েছিল, অনির্বাণের মতো অভিনেতা এই প্রজন্মে খুব কম রয়েছেন। তাঁকে এইভাবে বসিয়ে দেওয়া একেবারেই ঠিক নয়।

দেব আরও বলেন, তিনি প্রথমে চেষ্টা করেছিলেন সবাইকে বোঝানোর, কারণ তাঁর মনে হয়েছিল, অনির্বাণের মতো অভিনেতা এই প্রজন্মে খুব কম রয়েছেন। তাঁকে এইভাবে বসিয়ে দেওয়া একেবারেই ঠিক নয়।

সবার বিরুদ্ধে গিয়েই দেব সিদ্ধান্ত নিয়েছিলেন, অনির্বাণকে এই ছবিতে কাস্টিং করবেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।

সবার বিরুদ্ধে গিয়েই দেব সিদ্ধান্ত নিয়েছিলেন, অনির্বাণকে এই ছবিতে কাস্টিং করবেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।

(Feed Source: abplive.com)