‘আবারও…’ জিম্বাবোয়ের বিরুদ্ধে সুযোগ পেয়েও বড় রান পেলেন না স্যামসন, সমালোচনায় মুখর গাওস্কর
চেন্নাই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের পরাজয়ের পরেই দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছিলেন জিম্বাবোয়ে ম্যাচে (IND vs ZIM) সঞ্জু স্যামনসকে (Sanju Samson) খেলানো নিয়ে আলোচনা করা হবে। সেইমতোই বৃহস্পতিবার স্যামসনকে সুযোগ দেওয়া হয়, তবে ফের একবার বড় রান পেতে ব্যর্থ স্যামসন। এরপরেই স্যামসনের সমালোচনায় মুখর সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। জিম্বাবোয়ের বিরুদ্ধে ওপেনিংয়ের সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন। তিনি পাওয়ার প্লেতে নেমে শুরুটা ভালই করেছিলেন। তবে ফের একবার সেট হয়ে আউট হন স্যামসন। ব্লেসিং মুজ়াবানির বিরুদ্ধে বড় শট মারতে গিয়েই…










