প্রাণ বাঁচিয়েছিলেন ভক্তের, ২ বছর পর বাংলাদেশে ফের সুপারফ্যানকে দেখে কী বলেন ধোনি?
কলকাতা: তাঁকে ঈশ্বরজ্ঞান করে ক্রিকেট মাঠে কার্যত চষে বেড়ান ভক্ত। আদুর গায়ে তেরঙার প্রলেপ। প্রিয় নায়ককে দেখলেই স্লোগান, ‘ভারত মাতা কী, জয়’। তবু, চণ্ডীগড়ের রাম বাবু (Ram Babu) কোনওদিন কল্পনাও করেননি যে, টুর্নামেন্ট চলাকালীন তিনি যখন অসুস্থ, কার্যত মৃতপ্রায়, তখন ভক্তের ভগবান হিসাবে আবির্ভুত হবেন স্বয়ং নায়ক। প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে রণকৌশল সাজানোয় সাময়িক বিরতি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন প্রাণরক্ষায়। ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘটনা। তার আগে এশিয়া কাপে চোটের জন্য খেলেননি মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। বিরাট কোহলি (Virat Kohli)…










