Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
তদন্তে হতাশ বিচারপতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও তৎপর সিবিআই
তদন্তে হতাশ বিচারপতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও তৎপর সিবিআই

#কলকাতা: এসএসসি ও প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপরতা সিবিআইয়ের অন্দরে। শিক্ষক নিয়োগ মামলার তদন্তে সিবিআইয়ের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে হতাশা প্রকাশ করেছেন তিনি। আর তার পরেই নড়েচড়ে বসেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, এই নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্তে গতি আনতে কলকাতা আসছে এক যুগ্ম অধিকর্তা পদমর্যাদার অফিসার। যিনি শুধু মাত্র এসএসসি ও প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার পর্যবেক্ষণ করবেন। ইতিমধ্যেই চলতি সপ্তাহে কলকাতার দুর্নীতি দমন শাখায় জয়েন্ট ডিরেক্টর বা যুগ্ম অধিকর্তা হিসেবে যোগ…

Read More

বৃহস্পতিবারও মধ্যশিক্ষা পর্ষদের দফতরে CBI তল্লাশি, চলছে আধিকারিকদের জেরা
বৃহস্পতিবারও মধ্যশিক্ষা পর্ষদের দফতরে CBI তল্লাশি, চলছে আধিকারিকদের জেরা

  SSC দুর্নীতি তদন্তে পর পর তিন দিন মধ্যশিক্ষা পর্ষদের দফতরে সিবিআই তল্লাশি। মঙ্গল – বুধের পর বৃহস্পতিবারও সিবিআই আধিকারিকরা ডিরোজিও ভবনে তল্লাশি চালাচ্ছেন। সঙ্গে জিজ্ঞাসাবাদ করছেন পর্ষদের আধিকারিকদের। কোন প্রভাবশালীদের নির্দেশে এই বিপুল দুর্নীতি হয়েছে তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ মধ্যশিক্ষা পর্ষদের দফতরে পৌঁছন সিবিআইয়ের ৬ জন আধিকারিক। এর পর দফতরের রেজিস্টার সেকশনে তল্লাশি শুরু করেন তাঁরা। বাজেয়াপ্ত করেন একাধিক ফাইল। গত ২ দিনের তল্লাশিতেও পর্ষদের দফতর থেকে বিপুল পরিমাণ নথি বাজেয়াপ্ত করেছেন…

Read More

‘সিবিআই তদন্তে ক্লান্ত’, চরম হতাশা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায়
‘সিবিআই তদন্তে ক্লান্ত’, চরম হতাশা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায়

#কলকাতা: তিনিই এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন৷ কলকাতা হাইকোর্টের সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই এ দিন এজলাসে বসে আক্ষেপ করলেন, সিবিআই-এর তদন্তের গতি দেখে তিনি ক্লান্ত৷ এমন কি, সিবিআই-এর বদলে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে তদন্তভার দিলে তা বেশি কার্যকরী হত কি না, এ নিেয়ও সংশয় প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ এসএসসি এবং প্রাইমারি টেট-এর নিয়োগে দুর্নীতির অভিযোগে এখনও পর্যন্ত সবমিলিয়ে দশটি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এর মধ্যে আটটি নির্দেশ…

Read More

রুজিরাকে টানা ৭ ঘণ্টা জেরার পর অভিষেকের বাড়ি থেকে বেরলো CBI
রুজিরাকে টানা ৭ ঘণ্টা জেরার পর অভিষেকের বাড়ি থেকে বেরলো CBI

কয়লা ও গরুপাচারকাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে টানা সাত ঘণ্টা জেরার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে বেরলো সিবিআই। মঙ্গলবার প্রায় ৭ ঘণ্টা জেরার পর সন্ধ্যায় অভিষেকের ‘শান্তিনিকেতন’ প্রাসাদ ছাড়েন সিবিআইয়ের গোয়েন্দারা। এর পর সিবিআই কী পদক্ষেপ করে সেদিকেই নজর সবার। এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ অভিষেকের বাড়িতে পৌঁছন সিবিআই গোয়েন্দারা। তার আগেই যদিও ত্রিপুরার উদ্দেশে রওনা হয়ে গিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। সিবিআইয়ের ৮ সদস্যের দল ঢোকেন অভিষেকের ‘শান্তিনিকেতন’ প্রাসাদে। তাঁদের মধ্যে ছিলেন এক মহিলা আধিকারিক। সূত্রের খবর, গরু ও কয়লাপাচারের…

Read More

‘একটু ব্যবস্থা করে দিন, বাড়ি যেতে চাই’, ট্রাফিক সার্জেন্টের কাছে কাতর আবেদন মানিকের !
‘একটু ব্যবস্থা করে দিন, বাড়ি যেতে চাই’,  ট্রাফিক সার্জেন্টের কাছে কাতর আবেদন মানিকের !

কলকাতা : “আমাকে একটু ব্যবস্থা করে দিন, বাড়ি যেতে চাই।” সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে ট্রাফিক সার্জেন্টের কাছে কাতর আবেদন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya)। সাংবাদিকদের চাঁচাছোলা প্রশ্ন এড়িয়ে শেষমেশ গাড়িতে করে বেরিয়েও যান নদিয়ার (Nadia) পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক। আদালতের নির্দেশে গতকাল সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন মানিক ভট্টাচার্য। পাশাপাশি পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচিকেও জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দু’জনেই নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে সিবিআই দফতরে পৌঁছে যান। কী অভিযোগ ? প্রথমে পার্থ চট্টোপাধ্যায়, তারপর পরেশ…

Read More

অভিষেকের বাড়িতে যাচ্ছে সিবিআই, জিজ্ঞাসাবাদ করা হবে রুজিরাকে
অভিষেকের বাড়িতে যাচ্ছে সিবিআই, জিজ্ঞাসাবাদ করা হবে রুজিরাকে

কয়েকদিন আগেই নোটিশ পাঠিয়েছিল সিবিআই। নোটিশ পাঠানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে জানতে চাওয়া হয়েছিল, কবে জিজ্ঞাসাবাদের জন্য আসতে পারবেন?‌ আর আজ, মঙ্গলবার অভিষেক পত্নী রুজিরার বাড়িতে যাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বলে সূত্রের খবর। কয়লা পাচার কাণ্ডে রুজিরাকে শান্তিনিকেতনেই জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। ঠিক কী খবর মিলেছে?‌ সূত্রের খবর, আজ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা যাচ্ছেন উপনির্বাচনের প্রচারে। তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেই সেখানে পৌঁছবে সিবিআই। ইতিমধ্যেই অভিষেকের বাড়ির কাছাকাছি অপেক্ষা করছে তদন্তকারী দল। এখানেই রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হতে…

Read More

একসঙ্গে বরখাস্ত ২৬৯ জন শিক্ষক,প্রাথমিক টেট দুর্নীতিতেও সিবিআই নির্দেশ হাইকোর্টের
একসঙ্গে বরখাস্ত ২৬৯ জন শিক্ষক,প্রাথমিক টেট দুর্নীতিতেও সিবিআই নির্দেশ হাইকোর্টের

#কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ একই সঙ্গে হাইকোর্টের নির্দেশে একসঙ্গে ২৬৯ জনের চাকরি গেল৷ কাল থেকে এই শিক্ষকরা নিজেদের স্কুলে প্রবেশ করতে পারবেন না৷ এ দিন এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ ২০১৪ সালের প্রাথমিক টেট-এর ভিত্তিতে ২০১৭ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে দ্বিতীয় নিয়োগ তালিকা প্রকাশ করে, তা বেআইনি বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট৷ ওই তালিকা অনুযায়ী ২৬৯ জনকে নিয়োগ করা হয়েছিল৷ একই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য এবং পর্ষদের…

Read More

বড়সড় ধাক্কা, সিবিআই আদালতের রায় খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি
বড়সড় ধাক্কা, সিবিআই আদালতের রায় খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি

#কলকাতা: সিবিআই আদালতের রায় খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী। দুর্নীতি দমন আইনে সিবিআই তদন্ত করে এবং তদন্ত শেষে আলিপুর সিবিআই তদন্তের বিচারে ২০১৮ সালের মার্চ মাসে দোষী সাব্যস্ত হন প্রাক্তন হকি খেলোয়াড় তথা কাস্টম আধিকারিক। দোষী সাব্যস্ত হন কাস্টম আধিকারিকের স্ত্রীও। সম্পত্তি বহির্ভূত আয়ের অভিযোগে সিবিআই ৩৬ লাখ ৪২ হাজার টাকা বাজেয়াপ্ত করে কাস্টমস আধিকারিকের বাড়ি থেকে। বালিগঞ্জের কাস্টমস আধিকারিকের বাড়ির ওই টাকা ঘুষ হিসাবে বেআইনি টাকা সংগ্রহ করে বলে অভিযোগ ছিল সিবিআইয়ের। ২০১৩ সালে নেপালে রাসায়নিক…

Read More

সায়গল হোসেনের ফ্ল্যাট থেকে উদ্ধার ৭০ কেজি সোনা, খবর CBI সূত্রে
সায়গল হোসেনের ফ্ল্যাট থেকে উদ্ধার ৭০ কেজি সোনা, খবর CBI সূত্রে

গরুপাচারকাণ্ডে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই। তার পরই সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, সায়গলের নিউ টাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনা। যা দেখে চক্ষু চড়কগাছ আধিকারিকদেরও। সিবিআই সূত্রে জানা গিয়েছে, নিউ টাউনে সায়গল হোসেনের স্ত্রীর নামে ২টি ফ্ল্যাট রয়েছে। সেখানে তল্লাশি চালিয়ে ৭০ কিলোগ্রাম সোনা উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৩৬ কোটি টাকা। এছাড়াও সায়গল ও তাঁর পরিবারের সদস্যদের নামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। সেই সব সম্পত্তি ও সোনার আয়ের উৎসের হদিশ…

Read More