Tunisha Sharma : ‘এটা খুন ছাড়া আর কী!’ প্রধানমন্ত্রীর কাছে কড়া আইনের আবেদন কঙ্গনার
Tunisha Sharma, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : শনিবার শ্যুটিং সেটেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা। মঙ্গলবার, অভিনেত্রীর শেষকৃত্যও সম্পন্ন হয়েছে। তবে তুনিশার মৃত্যু নিয়ে চাপানউতোর চলছেই। এই মুহূর্তে পুলিস হেফাজতে রয়েছেন তাঁর প্রাক্তন প্রেমিক শীজান খান। এই মৃত্যুতে তিনি কতটা দোষী, তা নিয়ে জল্পনা অব্যাহত। এসবেরই মাঝে তুনিশার মৃত্যু নিয়ে মুখ খুললেন বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাউত। নিজের ইনস্টাস্টোরিতে লম্বা পোস্টে নিজের বক্তব্য তুলে ধরেছেন কঙ্গনা। কঙ্গনা লিখেছেন, ‘একজন মহিলাকেই সবসময় সবকিছুই মানিয়ে নিতে হয়।…










