Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বেহালায় ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত পড়ুয়া! আগুন জ্বলল পুলিশের গাড়িতেও
বেহালায় ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত পড়ুয়া! আগুন জ্বলল পুলিশের গাড়িতেও

কলকাতা: বেহালায় লরির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু। আহত হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি ওই পড়ুয়ার বাবা। এরপরই রণক্ষেত্রের চেহারা নিল বেহালা এলাকা। পুলিশের গাড়িতে আগুন। এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। অভিভাবকের সঙ্গে সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল ওই স্কুল পড়ুয়া। বরিশা স্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া ছিল সে। সেসময় মাটি বোঝাই একটি লরি ধাক্কা মারে। তাতেই ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। শিশুটির বাবাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা…

Read More

রেশন কার্ড নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের! কোটি কোটি মানুষের নাম বাতিল! জানুন…
রেশন কার্ড নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের! কোটি কোটি মানুষের নাম বাতিল! জানুন…

কলকাতা: রাজ্যে এক ধাক্কায় কমল কোটি কোটি রেশন কার্ড। খাদ্য দফতর সূত্রে খবর প্রায় দুই কোটি রেশন কার্ড বাতিল করল দফতর। এই মুহূর্তে রাজ্যে মোট রেশন কার্ডের সংখ্যা ৮ কোটি ৮১ লক্ষ।  আগে এই সংখ্যাটি ছিল ১০ কোটি ৫৬ লক্ষ। প্রায় ২ কোটি রেশন কার্ড বাতিল হওয়ায়  বিপুল পরিমান অর্থ সাশ্রয় হল রাজ্যের। খাদ্য দফতর সূত্রে খবর এই দুই কোটি রেশন কার্ড বাতিল হলে রাজ্যের আর্থিক সাশ্রয় হতে চলেছে আনুমানিক ২ হাজার কোটি টাকা। কারা আছেন এই তালিকায়? জানা…

Read More

বর্ষাকালে শিশুদের রোগের শেষ নেই, কীভাবে রক্ষা করবেন? জানালেন চিকিৎসক
বর্ষাকালে শিশুদের রোগের শেষ নেই, কীভাবে রক্ষা করবেন? জানালেন চিকিৎসক

মেদিনীপুর: সারা বছর প্রত্যেকের ছোটখাটো নানান রোগ অসুখ লেগে থাকে। তবে বর্ষার সময় আবহাওয়া পরিবর্তনে সেই রোগ অসুখের পরিমাণ বাড়তে থাকে। বর্ষার সময় নানাবিধ রোগে আক্রান্ত হয় ছোট ছোট শিশুরা।জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট এমনকি গায়ে নানান ধরনের চুলকানি কিংবা ডায়রিয়ার আক্রান্তের ঘটনা ঘটে। মূলত গ্রামাঞ্চলে শিশুদের রোগ অসুখে আক্রান্তের সংখ্যাটা ক্রমশ বাড়তে থাকে। বর্ষাকালে কিভাবে নানান রোগ থেকে শিশুদের সুস্থ রাখা যায় তা সবিস্তারে তুলে ধরলেন কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসক অপূর্ব কুমার বাগ।বর্ষাকালে জল বাহিত রোগ যেমন ডায়রিয়ার আক্রান্তের…

Read More

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সচিব হলেন জ্যোতিপ্রিয়-কন্যা প্রিয়দর্শিনী মল্লিক
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সচিব হলেন জ্যোতিপ্রিয়-কন্যা প্রিয়দর্শিনী মল্লিক

কলকাতা: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সচিবের জন্য নির্দেশিকা জারি। নয়া সচিব হলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। বর্তমানে তিনি আশুতোষ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছেন। আপাতত তিন বছর তিনি সচিবের কাজ সামলাবেন বলেই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ ফাঁকা ছিল। সংসদের ওএসডি সচিব হিসাবে অতিরিক্ত দায়িত্ব সামলেছেন। আজ স্কুল শিক্ষা দফতরের তরফে সেই নির্দেশিকা জারি করা হল। যদিও এখনও নির্দেশিকা পাননি বলে জানিয়েছেন প্রিয়দর্শিনী মল্লিক। প্রসঙ্গত, এর আগে ২০২১ সালে…

Read More

২ লক্ষ টাকায় নিজের সন্তান বিক্রি? নরেন্দ্রপুরে গ্রেফতার মা! ফাঁস হল ‘বিরাট’ সত্য
২ লক্ষ টাকায় নিজের সন্তান বিক্রি? নরেন্দ্রপুরে গ্রেফতার মা! ফাঁস হল ‘বিরাট’ সত্য

নরেন্দ্রপুর: শিশুবিক্রির ঘটনায় তুমুল চাঞ্চল্য নরেন্দ্রপুরে। এই  ঘটনায় জড়িত থাকায় চারজনকে গ্রেফতার পুলিশের। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েতের রানাভুতিয়া এলাকায়। অভিযুক্ত মা শুক্লা দাস। বছর পাঁচেক আগে তার স্বামী মারা যায়। সম্প্রতি একজনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তার জেরেই সন্তান সম্ভবা হন। একটা সময় বাচ্চা নষ্ট করার কথা ভেবেছিলেন তিনি। সেই বিষয়টি জানতে পারেন প্রতিবেশী শান্তি মণ্ডল ও তার স্বামী তাপস মণ্ডল। শান্তি দেবী আয়ার কাজ করেন। সেইসুত্রে অনেকের সঙ্গেই তার জানাশোনা। তিনিই শুক্লাদেবীর…

Read More

অনুব্রতর নয়া নজির! মাধ্যমিকের পর ফের মেধা তালিকার নাম! জেলায় খুশির হাওয়া
অনুব্রতর নয়া নজির! মাধ্যমিকের পর ফের মেধা তালিকার নাম! জেলায় খুশির হাওয়া

মালদহ: বঙ্গীয় ভুগোল মেধা অন্বেষণ পরীক্ষায় রাজ্যে প্রথম হয়ে নজির সৃষ্টি করল মালদহের অনুব্রত ঘোষ। এ বছর মাধ্যমিকেও মেধা তালিকায় স্থান পেয়েছে মালদহের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাপীঠের পড়ুয়া অনুব্রত। তার এমন সাফল্যে খুশি পরিবার থেকে স্কুল কর্তৃপক্ষ। বঙ্গীয় ভূগোল মঞ্চের উদ্যোগে আয়োজিত বঙ্গীয় ভূগোল মেধা অন্বেষণ পরীক্ষায় রাজ্যে প্রথম হলেও একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে ভর্তি হয়েছে কৃতি পড়ুয়া অনুব্রত ঘোষ। ছোটবেলা থেকেই তার ভূগোল প্রিয় বিষয় হলেও আগামীতে চিকিৎসক হওয়ার ইচ্ছে তাঁর। আগামীতে এগিয়ে যাওয়ার জন্য বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু…

Read More

সৌদিতে বসে মনোনয়ন! এবার সিআইডি জিজ্ঞাসাবাদের মুখে তৃণমূল নেতা!
সৌদিতে বসে মনোনয়ন! এবার সিআইডি জিজ্ঞাসাবাদের মুখে তৃণমূল নেতা!

কলকাতা: সৌদি আরবে বসে মনোনয়ন দাখিল করে আরও বিপাকে মিনাখাঁর তৃণমূল নেতা মোহারুদ্দিন গাজি। এবার সিআইডি তদন্তের মুখে মোহারুদ্দিন। সিআইডি সূত্রে খবর, আগামী পয়লা অগস্ট ভবানী ভবনে তলব করা হয়েছে মোহারুদ্দিন গাজিকে। নিয়ম ভেঙে কেন তিনি মনোনয়ন জমা দিলেন, জানতে তৎপর রাজ্য গোয়েন্দা দফতর। বিদেশে বসে মনোনয়ন পেশ, তদন্তে নেমে বিডিও অফিসের কর্মীকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। প্রয়োজনে আবারও তাদের ডাকা হতে পারে বলে সিআইডি সূত্রে খবর। সৌদি আরবে বসে রয়েছেন প্রার্থী। আর মিনাখাঁর ব্লক অফিসে গ্রাম পঞ্চায়েত পদে মনোনয়ন…

Read More

কলকাতায় ভয়ঙ্কর ঘটনা, BJP-বাম সমর্থিত নির্দল প্রার্থী অপহরণ! আসরে কান্তি
কলকাতায় ভয়ঙ্কর ঘটনা, BJP-বাম সমর্থিত নির্দল প্রার্থী অপহরণ! আসরে কান্তি

কলকাতা: তৃণমূলের বোর্ড গঠনের জন্য তিন বিজেপির জয়ী প্রার্থী ও এক বাম সমর্থিত নির্দল প্রার্থীকে অপহরণ করেছে বলে অভিযোগ। পঞ্চসায়র থানা এলাকার পিয়ারলেস হাসপাতালের সামনের গেস্ট হাউস থেকে অপহরণের ঘটনাটি ঘটে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ করার অভিযোগ উঠেছে। রাতেই সিপিআইএমের বর্ষীয়াণ নেতা কান্তি গঙ্গোপাধ্যায় পঞ্চসায়র থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৫ টি। তৃণমূল কংগ্রেস জয় পায় ৪টিতে, সিপিআইএম পায় ৩টি। বিজেপি ৬টি ও নির্দল পায় ২ টি আসন।…

Read More

চাকরি চেয়ে পুলিশের ‘কামড়’, গোড়া থেকেই সরব এবিপি আনন্দ
চাকরি চেয়ে পুলিশের ‘কামড়’, গোড়া থেকেই সরব এবিপি আনন্দ

কলকাতা: চাকরি চেয়ে রাস্তায় নেমে জুটেছিল পুলিশের কামড়! সেই আক্রান্ত চাকরিপ্রার্থী অরুণিমা পালকে (Arunima Pal) ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য় রাজ্য় সরকারকে সুপারিশ করল রাজ্য় মানবাধিকার কমিশন (West Bengsl Human Rights Commission)। সেদিন যখন আন্দোলনকারীকে ছুটে গিয়ে এক পুলিশকর্মীর কামড়ানোর ছবি সামনে এসেছিল, তীব্র ধিক্কারে সরব হয়েছিল এবিপি আনন্দ (ABP Ananda)। চাকরি চাইতে নেমেছিলেন রাস্তায়। বদলে জুটেছিল পুলিশের কামড়। আন্দোলন মোকাবিলায় পুলিশের এহেন কীর্তি দেখে সমালোচনার ঝড় উঠেছিল বিভিন্ন মহলে।সেই আক্রান্ত চাকরিপ্রার্থী অরুণিমা পালকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ…

Read More

‘আপনি কাজ করতে অপারগ’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরাট নির্দেশ! বরখাস্তে তোলপাড়
‘আপনি কাজ করতে অপারগ’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরাট নির্দেশ! বরখাস্তে তোলপাড়

কলকাতা: চেয়ারম্যানের হয়ে হলফনামা দিচ্ছেন ‘ক্লার্ক’! পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে বরখাস্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্দেশ কার্যকর করবেন শিক্ষা দফতরের সচিব। মধুসূদন ভট্টাচার্য্য পূর্ব বর্ধমানের প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান। প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের মেমারির বিধায়ক মধুসূদনবাবু। পর্ষদের আপার ডিভিশন কেরাণীকে দিয়ে হলফনামা জমা দেওয়ায় ক্ষুব্ধ হাইকোর্ট। আদালতের নির্দেশ ছিল, একটি আবেদনের প্রেক্ষিতে শিক্ষকের স্থানান্তরের বিষয়ে চেয়ারম্যানকে হলফনামা জমা দিতে। মধুসূদনবাবু আদালতে জানান, তিনি করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন, তাই এই কাজ করেছেন। তবে তিনি…

Read More