অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ডাকাত’ বললেন শুভেন্দু
এবার নাম না করে মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ডাকাত’ বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিধানসভা ভবনের সামনে সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের উত্তরে অভিষেককে আক্রমণ শানান তিনি। অভিযোগ করেন, মদ ও লটারি থেকে টাকা তোলেন অভিষেক। এদিন শুভেন্দুকে সাংবাদিকরা প্রশ্ন করেন, চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান চাকরি দেওয়ার নামে টাকা তুলেছেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জমা পড়েছে। জবাবে শুভেন্দু বলেন, ‘যার কাছে নালিশ জানিয়েছে, তিনিই তো কয়লায় গোরুতে টাকা তোলেন। তিনি এখন মদ থেকে টাকা তোলান, ডিয়ার লটারি…






