Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
অরিজিতের অনুষ্ঠানে বড় ভূমিকা নিল টোটো! ‘সব’ সামলে লেটার মার্কস পুলিশের
অরিজিতের অনুষ্ঠানে বড় ভূমিকা নিল টোটো! ‘সব’ সামলে লেটার মার্কস পুলিশের

কলকাতা: অপেক্ষা ছিল অনেক দিনের। সেই অপেক্ষা অবশেষে মিটল। কলকাতায় পারফর্ম করলেন ঘরের ছেলে অরিজিৎ সিং। বহুবিতর্ক আর টালবাহানার পর নির্ধারিত দিনেই কলকাতায় অনুষ্ঠিত হল অরিজিৎ সিং-এর কনসার্ট। শনিবার অ্যাকোয়াটিকায় ‘অরিজিৎ সিং ওয়ান নাইট ট্যুর ওনলি কলকাতা’ শীর্ষক অনুষ্ঠান ঘিরে গায়কের ভক্তদের মধ্যে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। শনিবার বিকাল থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছিলেন কনসার্ট ভেন্যুর বাইরে। গিজগিজে দর্শকদের লাইন চোখে পড়ছিল অনুষ্ঠানের আগেই। কিন্তু সেই দর্শকদেরই সামান্য ঝক্কি পোহাতে হল অনুষ্ঠানস্থল পর্যন্ত পৌঁছতে। পুলিশ সূত্রে খবর, ১০…

Read More

অ্যাডিনো ভাইরাসের দাপট শহরে, শিশু হাসপাতালে বেডের সঙ্কট
অ্যাডিনো ভাইরাসের দাপট শহরে, শিশু হাসপাতালে বেডের সঙ্কট

ঝিলম করঞ্জাই, কলকাতা: অ্যাডিনো ভাইরাসের (Adeno Virus) দাপট, কলকাতার শিশু হাসপাতালে চূড়ান্ত সঙ্কট। কলকাতাজুড়ে বেলাগাম সংক্রমণ, শিশু হাসপাতালে আইসিইউয়ে সঙ্কট। আইসিইউয়ে বেডের জন্য হাহাকার, উপচে পড়ছে জেনারেল বেড। সঙ্কট সামাল দিতে কোথাও কোথাও এক জেনারেল বেডে ২জন শিশুর চিকিৎসা। সর্দি, কাশি, জ্বর, ফুসফুসে সংক্রমণ, কলকাতা মেডিক্যালে দেড় মাসে ৩জনের মৃত্যু। আবহাওয়ার বদল থেকে ইমিউনিটির সমস্যাকেই দায়ী করছেন চিকিৎসকরা। অ্যাডিনো ভাইরাসের দাপট: আচমকাই শহরে বেড়েছে অ্যাডিনো ভাইরাসের প্রকোপ। এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে স্বাস্থ্য দফতরের তরফে একাধিকবার…

Read More

গাড়ি থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার গাঁজা, মাঝরাতে হইচই বেহালা চৌরাস্তায়
গাড়ি থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার গাঁজা, মাঝরাতে হইচই বেহালা চৌরাস্তায়

সৌমিত্র রায়, কলকাতা: মাঝরাতে বেহালা (Behala ) চৌরাস্তার (Chowrasta) কাছে একটি গাড়ি থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার মাদক (Drug) । গাড়িচালককে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। কী ঘটেছিল? রাত তখন সাড়ে ১১টা। টহল চলছিল পুলিশকর্মীদের। হঠাতই পুলিশকর্মীদের একটি সন্দেহজনক গাড়ি নজরে পড়ে। দাবি, তল্লাশি চালিয়ে গাড়িটির ভিতর থেকে ৬টি ব্যাগে ৬০-৬৫ কেজি গাঁজা মিলেছে। এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হয়েছিল? কোথায়ই বা যাচ্ছিল? পাচারের চূড়ান্ত গন্তব্য কোথায়? সবটাই খতিয়ে দেখছে বেহালা থানার পুলিশ।…

Read More

মৃত মায়ের দেহ পড়ে ঘরে, ‘নির্বিকার মেয়ে’, দুর্ঘন্ধে ঘটনা প্রকাশ্যে
মৃত মায়ের দেহ পড়ে ঘরে, ‘নির্বিকার মেয়ে’, দুর্ঘন্ধে ঘটনা প্রকাশ্যে

আবীর দত্ত, কলকাতা :  রবিনসন স্ট্রিটের ছায়া এবার বেলেঘাটায় । ৯০ বছরের বৃদ্ধা মায়ের মৃতদেহ আগলে রইলেন মেয়ে! করলেন না দাহ । অবশেষে বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে ঘটনা এল প্রকাশ্যে। হাওড়ার পর এবার বেলেঘাটা। ফের প্রিয়জনের দেহ আগলে বসে থাকার ঘটনা ঘটল শহরে। এবার বেলেঘাটার বদন রায় লেনে। বাবা ব্যবসায়ী মেয়েও পঞ্চাশোর্ধ্ব। জানা গিয়েছে, মা মারা যাওয়ার পরও অন্ত্যেষ্টিক্রিয়া করেননি মেয়ে। বরং দেহ রেখে দিয়েছিলেন বাড়িতেই। ক্রমেই পচতে শুরু করে দেহ। দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বাইরেও। কটু গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন…

Read More

স্ত্রী-বউমার অত্যাচারে অতিষ্ঠ বহু পুরুষ, প্রতিবাদে রাস্তায় নেমেও হচ্ছে না লাভ!
স্ত্রী-বউমার অত্যাচারে অতিষ্ঠ বহু পুরুষ, প্রতিবাদে রাস্তায় নেমেও হচ্ছে না লাভ!

কলকাতা:   স্ত্রীয়ের অত্যাচারে অতিষ্ঠ স্বামীরা। অত্যাচারিত স্বামী থেকে শ্বশুর, ভয়ে সন্ত্রস্ত সবাই। অত্যাচার থেকে মুক্তি পাচ্ছেন না বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ। তাঁদের দাবি, আইনের হাত সমান হোক মহিলা ও পুরুষদের জন্য। বেহালার বিশ্বনাথ ধর, ২০১৬ নাগাদ পাত্র-পাত্রী বিজ্ঞাপন দেখে বিয়ে করেছিলেন। অভিযোগ, বিয়ের রাত থেকেই নানা ধরনের সমস্যা অনুভব করতে থাকেন বিশ্বনাথ। তাঁর দাবি, প্রথম রাতেই তাঁর স্ত্রী জানিয়ে দিয়েছিল তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকতে পারবেন না। সেই থেকেই গন্ডগোলের সূত্রপাত। শেষ অবধি থানা, আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি। এখন বিশ্বনাথকে…

Read More

শরীরের ভিতর লুকনো ক্যাপসুল, তার মধ্যে থেকে যা বেরোল দেখলে চোখ কপালে উঠবে!
শরীরের ভিতর লুকনো ক্যাপসুল, তার মধ্যে থেকে যা বেরোল দেখলে চোখ কপালে উঠবে!

কলকাতা: শরীরের মধ্যে লুকিয়ে অভিনব কায়দায় সোনা পাচার! সোনার পেস্ট ক্যাপসুল আকারে শরীরে লুকনো? কী রয়েছে ক্যাপসুলের ভিতর?মেটাল ডিটেক্টরে ধরা পড়তে হতবাক গোয়েন্দারা। লক্ষ লক্ষ টাকার সোনা? যা দেখে চক্ষু চড়রগাছ দুঁদে অফিসারদের। কাস্টমস সূত্রে খবর, ফের বিমান বন্দরে সোনার পেস্ট ক্যাপসুল আকারে নিয়ে শরীরের মধ্যে লুকিয়ে পাচারের ছক বানচাল করা হয়েছে। ব্যাংকক থেকে আসছিলেন ওই যাত্রী। কাস্টমস আধিকারিকরা তল্লাশি চালান মেটাল ডিটেক্টরের মাধ্যমে। এরপরই উদ্ধার হয় শরীরের মধ্যে লুকিয়ে রাখা সোনা। প্রায় সাতান্ন লক্ষ সত্তর হাজার দুশো নব্বই টাকার…

Read More

সরস্বতী পুজোয় বাংলায় হাতেখড়ি রাজ্যপালের, অ-আ লিখতে শিখে খুদেকে দিলেন গুরুদক্ষিণা
সরস্বতী পুজোয় বাংলায় হাতেখড়ি রাজ্যপালের, অ-আ লিখতে শিখে খুদেকে দিলেন গুরুদক্ষিণা

কলকাতা: সরস্বতী পুজোর (Sataswati Puja 2023) দিনই আনুষ্ঠানিকভাবে বাংলা শেখা শুরু করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। বৃহস্পতিবার রাজভবনে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সামনেই বাংলায় হাতেখড়ি হয় রাজ্যপালের। রাজ্যপালকে বর্ণপরিচয় উপহার দেন মুখ্যমন্ত্রী। তবে এ দিন রাজভবনে রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানে যাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে বর্ণপরিচয় উপহার দিলেন মুখ্যমন্ত্রী এ দিন বিকেলে রাজভবনে বাংলায় হাতেখড়ি হয় রাজ্যপালের। লালপাড় হলুদ শাড়ি পড়া খুদে সরস্বতীর কাঁধে গুরুদায়িত্ব পড়ে। হাতে ধরে শ্লেটে রাজ্যপালকে অ-আ লেখা শেখায়…

Read More

দেশে-বিদেশে ছড়াছড়ি ‘আজব ছড়া’র, কেন বার বার নিশানায় মমতা-ই
দেশে-বিদেশে ছড়াছড়ি ‘আজব ছড়া’র, কেন বার বার নিশানায় মমতা-ই

কলকাতা: নিরলস সাহিত্যচর্চার জন্য বাংলা অকাদেমি পুরস্কার পেয়েছেন। বিশিষ্টজনদের মধ্যে নিজে যদিও মঞ্চে ওঠেননি পুরস্কার নিতে। তবে লেখালেখি যে তাঁর অত্যন্ত পছন্দের, বার বার জানিয়েছেন তা। তাঁর লেখা বইয়ের বিক্রিবাটাও যে কম নয়, তাও বুঝিয়ে দিয়েছেন বার বার। তবুও কবিতা লেখার ধরন নিয়ে বার বার সমালোচনার মুখে পড়তে হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। উড়ে এসেছে ব্যঙ্গ-বিদ্রুপ। এমনকি কলকাতা হাইকোর্টের  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও (Justice Abhijit Ganguly) তাঁর লেখা ‘এপাং-ওপাং-ঝপাং’ কবিতাটিকে ‘অখাদ্য’ বলে কটাক্ষ করেছেন (Mamata Banerjee Poems) ।…

Read More

‘চির নতুন কলকাতা…’ মিউজিক ভিডিওতে তাক লাগালেন মুখ্যমন্ত্রীর প্রিয় আইএএস অফিসার
‘চির নতুন কলকাতা…’ মিউজিক ভিডিওতে তাক লাগালেন মুখ্যমন্ত্রীর প্রিয় আইএএস অফিসার

কলকাতা: সরকারি মঞ্চে পরিচিত তার গান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কখনও কখনও তাঁর হাতে মাইক ধরিয়ে দিয়ে বলেছেন “এই বিবেক একটা গান গাও তো।” প্রাণিসম্পদ দফতরের তরফে বাংলার ডায়েরি প্রচার করার জন্য তিনি নিজেই গান গেয়েছিলেন। গোটাটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি বাংলার ডায়েরি নিয়ে গান গেয়েছিলেন। এবার প্রাণিসম্পদ ও বন ও পরিবেশ দফতরের দায়িত্বে থাকা সেই সিনিয়র আইএএস অফিসার বিবেক কুমার আস্ত একটা মিউজিক ভিডিও বানিয়ে ফেললেন। একটি বিখ্যাত অডিও সংস্থা বিবেক কুমারের এই মিউজিক ভিডিও টি প্রকাশ করেছে…

Read More

পাল্টাতে চলেছে গড়িয়াহাট মার্কেটের চেনা ছবি, কেমন হবে দেখতে?
পাল্টাতে চলেছে গড়িয়াহাট মার্কেটের চেনা ছবি, কেমন হবে দেখতে?

#কলকাতা: এবার থেকে পাল্টে যেতে চলেছে গড়িয়াহাট মার্কেটের চেনা ছবি। জামা কাপড় হোক বা নিত্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র, দরদাম করে কেনাকাটা করতে যারা পছন্দ করেন তাদের জন্য অন্যতম পছন্দের মার্কেট গড়িয়াহাট। বালিগঞ্জ স্টেশনের দিক থেকে গড়িয়াহাট মার্কেটের দিকে যেতে কিম্বা গড়িয়াহাট মার্কেট থেকে ট্রায়াঙ্গুলার পার্কের দিকে ফুটপাথ ধরে গেলে ফুটপাত জুড়ে কয়েকশো হকার তাদের পসরা সাজিয়ে বসেন। উপরে প্লাস্টিকের আচ্ছাদনে মোড়া গড়িয়াহাট মার্কেটের ফুটপাত দিয়ে হাঁটাও কার্যত দায় ছিল শহরবাসীর। বড় ধরণের অগ্নিকাণ্ডের আশঙ্কাও থেকে যাচ্ছিল এই বাজারে। এই বাজারের…

Read More