দেবতা সেজে পকেটমারি! কলকাতায় ধরা পড়ল বড় ব়্যাকেট, কার্যকলাপ শুনলে তাজ্জব বনে যাবেন
গুজরাত থেকে এসে বাংলায় চুরির জাল ! তাও আবার সাক্ষাৎ দেবদেবীর বেশে। আপনি যাঁদের গরিব-বহুরূপী ভাবছেন, ধরতেই পারবেন না তারা কখন আপনার পকেট ফাঁকা করে দিয়ে চলে যাবেন। কলকাতা পুলিশ পোস্ট করে জানাল এই সব বহুরূপীদের কুকীর্তির কথা। কখনও কালী, কখনও শিব সেজে এরা দাঁড়াত শহরের বিভিন্ন ট্রাফিক সিগন্যাল বা জনবহুল স্থানে। ভিক্ষে করার নাম করে কীভাবে কেটে দিত পকেট, শুনে তাজ্জব বনে যাবেন। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, এরা দেবদেবীর বেশেই চুরির জাল বিছাতো। এমন চার জনের দল…










