Pakistan out of FATF grey list: ঘুচল সন্ত্রাসে মদতদাতার তকমা! FATF-র ধূসর তালিকা থেকে বেরিয়ে এল পাকিস্তান
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে একই দিনে জোড়া সুখবর। শুক্রবার ইমরান খানের উপরে ৫ বছরের জন্যে ভোটে লড়ার নিষেধাজ্ঞা জারি করেছে পাক নির্বাচন কমিশন। অন্যদিকে, ৪ বছর পর শাপমুক্তি ঘটল পাকিস্তানের। FATF-র ধূসর তালিকা থেকে বেরিয়ে এল পাকিস্তান। প্যারিসে বসেছিল সন্ত্রাসবাদের উপরে আন্তর্জাতিক নজরদারি সংস্থা ফিনানশিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স-র(FATF) বৈঠকে। সেই বৈঠকে সংগঠনের ধূসর তালিকা থেকে বের করা হল পাকিস্তানকে। দুনিয়াজুড়ে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনগুলির অর্থ জোগানের উপর নজরদারি করে থাকে এই সংস্থাটি। ফাটা-র ওই…










