Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মা বিড়ি বাঁধতেন, মারা গিয়েছেন বাবা, ছেলে এবার IAS, ইউপিএসসিতে উজ্জ্বল স্থান
মা বিড়ি বাঁধতেন, মারা গিয়েছেন বাবা, ছেলে এবার IAS, ইউপিএসসিতে উজ্জ্বল স্থান

মা বিড়ি বাঁধতেন। ছোটবেলাতেই না ফেরার দেশে চলে গিয়েছিলেন বাবা। পদে পদে প্রতিকূলতা। চরম দারিদ্রতা। অন্য কেউ হলে হয়তো পড়াশোনাটাই মাঝপথে ছেড়ে দিতেন। তবে নন্দলা সৈকিরন একেবারেই অন্য ধাতুতে তৈরি। তিনি এই চরম দারিদ্রতার মধ্য়েও ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন। আর সেই যুবকই এবার ইউপিএসসিতে সর্বভারতীয় স্তরে ২৭ তম স্থানে রয়েছেন। তিনি পেশায় ছিলেন হার্ডওয়ার ইঞ্জিনিয়ার। বাবা ছিলেন তাঁতি। কিন্তু নন্দলা যখন একেবারে ছোট্ট তখন তাঁর বাবা মারা যান। এরপর মা বিড়ি বেঁধে সংসার চালিয়ে তাকে মানুষ করেন। আর…

Read More

ভেঙে পড়বেন না, কীভাবে ঘুরে দাঁড়াবেন? পরামর্শ ইউপিএসসিতে সফল ২ বাঙালি কন্যার
ভেঙে পড়বেন না, কীভাবে ঘুরে দাঁড়াবেন? পরামর্শ ইউপিএসসিতে সফল ২ বাঙালি কন্যার

বার বারই বলা হয় বাঙালিরা নাকি সর্বভারতীয় পরীক্ষায় ক্রমশ পিছিয়ে পড়ছে। তবে তার ব্যতিক্রমও আছে। উত্তর ২৪ পরগনার ব্রততী দত্ত। আর  শ্রীরামপুরের  অনুষ্কা সরকার। ইউপিএসসিতে সর্বভারতীয় স্তরে অনুষ্কার স্থান ৪২৬। আর ব্রততীর স্থান ৩৪৬। এবার এই মেধাবী ও কৃতী কন্যারা কীভাবে নিজেদের তৈরি করেছেন সেটা জেনে নেওয়া যাক। বাণীপুরের জওহর নবোদয় বিদ্যালয় থেকে পাশ করেছিলেন ব্রততী দত্ত। ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল অ্যান্ড টেকনোলজি থেকে মাস্টার্স। আর সেখানে পড়ার সময়ই ইউপিএসসিতে বসবেন বলে ঠিক করে নেন। ২০২২ সালে সত্যেন্দ্রনাথ ঠাকুর…

Read More

কড়া পদক্ষেপ UPSC-র, আবেদনের সময় মাথায় রাখতে হবে এই নিয়ম
কড়া পদক্ষেপ UPSC-র, আবেদনের সময় মাথায় রাখতে হবে এই নিয়ম

UPSC Application:  ২০২৪ সালের মে মাসে আসন্ন UPSC পরীক্ষার প্রিলিমসের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই সপ্তাহ থেকেই শুরু হয়েছে রেজিস্ট্রেশন আর এরই মধ্যে কমিশন এক কড়া পদক্ষেপ করল আবেদন প্রক্রিয়ার কিছু নিয়ম-নীতি এবার আরও কড়া হল। নতুন নির্দেশিকা অনুসারে, ইউপিএসসি পরীক্ষার আবেদনের সময় অনলাইন আবেদন প্রক্রিয়া (UPSC Exam New Guideline) শুরুর ১০ দিনের মধ্যে তোলা ছবিই কেবলমাত্র আবেদনের সময় পোর্টালে আপলোড করা যাবে। ফলে এই প্রিলিমসের আবেদনের সময় প্রার্থীদের অবশ্যই ৪ ফেব্রুয়ারির মধ্যে তোলা ছবি আপলোড করতে…

Read More

প্রথম প্রচেষ্টায় UPSC উত্তীর্ণ! কোনও রকম কোচিং ছাড়াই গোটা দেশে ২৭ ব়্যাঙ্ক
প্রথম প্রচেষ্টায় UPSC উত্তীর্ণ! কোনও রকম কোচিং ছাড়াই গোটা দেশে ২৭ ব়্যাঙ্ক

লখনউ: ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে অন্যতম হল ইউপিএসসি। দিল্লির মতো দেশের বিভিন্ন শহরে গজিয়ে উঠেছে ইউপিএসসি-র প্রস্তুতির কোচিং সেন্টার। প্রথম বারেই ইউপিএসসি উত্তীর্ণ হওয়া ততটাও সহজ নয়। তবে এই অসাধ্যই সাধন করে দেখালেন উত্তরপ্রদেশের এক যুবক! আজ তাঁর সাফল্যের গল্পই শুনে নেওয়া যাক। মাত্র ২১ বছর বয়স সক্ষম গোয়েলের। আর এই বয়সেই রীতিমতো দৃষ্টান্ত স্থাপন করে ফেলেছেন তিনি। প্রথম চেষ্টাতেই ইউপিএসসি উত্তীর্ণ হয়ে বর্তমানে তিনি রাজস্থানের চুরুতে আইএএস প্রশিক্ষণার্থী পদে নিযুক্ত হয়েছেন। যদিও কোনও রকম কোচিং কিন্তু নেননি…

Read More

‘নথি জাল’ এর অভিযোগ! দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে পদক্ষেপের পথে UPSC
‘নথি জাল’ এর অভিযোগ! দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে পদক্ষেপের পথে UPSC

সদ্য প্রকাশিত ইউপিএসসি পরীক্ষার ফলাফলে দুই পরীক্ষার্থীর নামের প্রথমাংশ এক ও একই রোল নম্বর হওয়ার ঘটনার জেরে একই ব়্যাঙ্কে দু’জনে দাবি জানিয়েছিলেন। বিহারের তুষার ও মধ্যপ্রদেশের আয়েশা নাম ঘিরে এই জটিলতা দেখা যায়। রাতারাতি ঘটনা খবরে আসে। তারপরই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে পদক্ষেপ করা হয়। জানানো হয়েছে, মধ্যপ্রদেশের আয়েশা মাকরানি ও বিহারের তুষার জার নথির সাহায্যে ওই ব়্যাঙ্কের দাবি করছিলেন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে, মধ্যপ্রদেশের আয়েশা মাকরানি ও বিহারের তুষার দুজনেই বিশেষ রোল নম্বরকে সামনে রেখে জাল…

Read More