Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কার সুপারিশে শুভমন গিলকে ভারতের টি-২০ দলের সহ-অধিনায়ক করা হল?
কার সুপারিশে শুভমন গিলকে ভারতের টি-২০ দলের সহ-অধিনায়ক করা হল?

মুম্বই: এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য মঙ্গলবার ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড । শুভমন গিলকে (Shubman Gill) সহ-অধিনায়ক করে টি-টোয়েন্টি দলে ফিরিয়ে আনা হয়েছে । অনেকেই অবাক হয়েছিলেন এটা ভেবে যে, কেন অক্ষর পটেলের পরিবর্তে হঠাৎ গিলকে সহ-অধিনায়ক করা হল । ভারতীয় ক্রিকেট মহলের কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, শুভমন গিল সহ-অধিনায়কের দাবিদার ছিলেন না । তিনি টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসাবে নির্বাচকদের প্রথম পছন্দ ছিলেন না । তবে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম…

Read More

ইংল্যান্ডে সিরিজ় ড্রয়ের পরে নতুন ভূমিকায় শুভমন! এশিয়া কাপে বাড়তি দায়িত্ব পাচ্ছেন গিল?
ইংল্যান্ডে সিরিজ় ড্রয়ের পরে নতুন ভূমিকায় শুভমন! এশিয়া কাপে বাড়তি দায়িত্ব পাচ্ছেন গিল?

নয়াদিল্লি: দিনকয়েক আগেই টানটান ভারত বনাম ইংল্যান্ড সিরিজ় শেষ হয়েছে। সেই সিরিজ়ে অধিনায়ক এবং ব্যাটার, উভয় ভূমিকাতেই প্রভাবিত করেছেন তরুণ ক্রিকেটার শুভমন গিল (Shubman Gill)। এরপরেই তাঁকে ঘিরে একাধিক সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী ভারতীয় (Indian Cricket Team) টেস্ট অধিনায়ককে আবারও টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক নির্বাচিত করা হতে পারে। এশিয়া কাপেই (Asia Cup 2025) অক্ষর পটেলের বদলে সূর্যকুমারের ডেপুটি হিসাবে দায়িত্ব পাচ্ছেন গিল। ৯ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপের মহারণ শুরু হবে। সেই টুর্নামেন্টটি এবারে বিশ ওভারের ফর্ম্যাটে…

Read More

ভেঙে চুরমার গাওস্করের রেকর্ড, ভারতীয় অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ়েই ইতিহাস গড়লেন গিল
ভেঙে চুরমার গাওস্করের রেকর্ড, ভারতীয় অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ়েই ইতিহাস গড়লেন গিল

লন্ডন: রোহিত শর্মা, বিরাট কোহলি ও আর অশ্বিন, এক যোগে তিন কিংবদন্তির হঠাৎ অবসর। ইংল্যান্ডের মতো কঠিন জায়গায় প্রথমবার ভারতীয় টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার বিরাট দায়িত্ব। শুভমন গিলকে (Shubman Gill) নিয়ে অনেকে অনেক সংশয় প্রকাশ করেছিল। তবে ব্যাট হাতেই সেইসব সংশয়ের জবাব দিলেন গিল। পাকাপাকিভাবে প্রথমবার টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব পাওয়ার পরে একেবারে সর্বকালীন ইতিহাসই গড়ে ফেললেন তরুণ ক্রিকেটার। সুনীল গাওস্করের প্রায় পাঁচ দশক পুরনো রেকর্ড ভেঙে ফেললেন গিল। ভারতীয় অধিনায়ক হিসাবে এক সিরিজ়ে সর্বাধিক রানের রেকর্ডের মালিক এখন গিল।…

Read More

ম্যাঞ্চেস্টার ম্য়াচের শেষ লগ্নে করমর্দন-বিতর্ক, স্টোকসদের অসন্তোষ নিয়ে মুখ খুললেন গিল
ম্যাঞ্চেস্টার ম্য়াচের শেষ লগ্নে করমর্দন-বিতর্ক, স্টোকসদের অসন্তোষ নিয়ে মুখ খুললেন গিল

  ম্যাঞ্চেস্টার: শনিবার, প্রথম সেশন শেষে ম্যাঞ্চেস্টারে ভারতীয় দলের স্কোর ছিল এক রানের বিনিময়ে দুই উইকেট। ম্যাচে তখনও প্রায় ১৫০ ওভার বাকি, সামনে ৩১১ রানের লিড। এমন সময় অতি বড় ভারতীয় সমর্থকরাও হয়তো ইতিবাচক কিছু ভাবতে পারছিলেন না। তবে সেখান থেকে তিনটি শতরান ও রাহুলের ৯০-র ইনিংসে ভর করে শেষমেশ পঞ্চম দিনে ম্যাচ ড্র হয়। তবে একেবারে শেষবেলায় এক ঘণ্টা বাকি থাকতে দুই দলের মধ্যে ফের একবার মনোমালিন্যর ছবি ধরা পড়ে। ম্যাচ শেষ হওয়ার নির্ধারিত সময়ের আগেই ফলাফল সম্ভব…

Read More

ইংরেজদের বিরুদ্ধে রাহুল, গিলের স্মরণীয় লড়াই, চতুর্থ দিনশেষে ভারতের স্কোর ১৭৪/২
ইংরেজদের বিরুদ্ধে রাহুল, গিলের স্মরণীয় লড়াই, চতুর্থ দিনশেষে ভারতের স্কোর ১৭৪/২

ম্যাঞ্চেস্টারে: ওল্ড ট্রাফোর্ডে (IND vs ENG 4th Test) প্রথম সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় দল প্রথম ওভারেই জোড়া উইকেট হারানোর পর ভারতীয় সমর্থকরা ভীষণই উদ্বিগ্ন ছিলেন। ইনিংসে হারের খাঁড়া ঝুলছিল যে। তবে পরের দুই সেশনে সম্ভবত ভারতীয় দলের সেরা দুই ব্যাটার দেখালেন পাল্টা লড়াই কাকে বলে। কেএল রাহুল (KL Rahul) ও শুভমন গিল (Shubman Gill) ইংরেজ বোলারদের বিরুদ্ধে কার্যত দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুললেন। দুই সেশনে কোনও উইকেটই পড়তে দিলেন না তাঁরা। লাঞ্চে যেখানে ভারতীয় দল এক রানে…

Read More

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন না ঋষভ পন্থ? বড় আপডেট দিলেন দলের ব্যাটিং কোচ
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন না ঋষভ পন্থ? বড় আপডেট দিলেন দলের ব্যাটিং কোচ

ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টে চতুর্থ দিনের প্রথম সেশন শেষে কার্যত ধুঁকছিল ভারতীয় দল। পরাজয় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। এমন পরিস্থিতি থেকে অবশ্য কেএল রাহুল (KL Rahul) ও শুভমন গিলের (Shubman Gill) দুরন্ত পাল্টা লড়াইয়ে লড়াইয়ে ফিরল ভারত। শূন্য রানে দুই উইকেট হারানোর পর দুই সেশন ব্যাট করলেন রাহুলরা। গোটা দিনে আর কোনও উইকেট পড়তে দেননি তাঁরা, স্কোরবোর্ডে ১৭৪ রানও যোগ করেছেন। দিনশেষে রাহুল ৮৭ ও গিল ৭৮ রানে অপরাজিত রয়েছেন। দিনশেষে সাংবাদিক সম্মেলনে রাহুল ও গিলকে প্রশংসায় ভরান…

Read More

ইচ্ছে করে সময় নষ্ট করার কৌশল ইংরেজ ওপেনারদের, মেজাজ হারিয়ে তেড়ে গেলেন শুভমন!
ইচ্ছে করে সময় নষ্ট করার কৌশল ইংরেজ ওপেনারদের, মেজাজ হারিয়ে তেড়ে গেলেন শুভমন!

লর্ডস: জোফ্রা আর্চারের বলে ওয়াশিংটন সুন্দর হ্যারি ব্রুকের হাতে ধরা পড়তেই ভারতের প্রথম ইনিংসের (India vs England) যবনিকা। কাকতালীয় হলেও, ভারতও অল আউট হল ৩৮৭ রানে। ঠিক যে স্কোরে প্রথম ইনিংস শেষ হয়েছিল ইংল্যান্ডেরও। কিন্তু লর্ডস টেস্টের তৃতীয় দিন শেষবেলায় নাটকের আরও বাকি ছিল। ভারতীয় ক্রিকেটারেরা দ্রুত ড্রেসিংরুম থেকে মাঠে নেমে পড়েন। ঘড়ির কাঁটা বলছিল, মিনিট ৭-৮ খেলা বাকি রয়েছে। এমনিতেই প্রবল গরমে বারবার বিরতি নিতে হওয়ায় তিন দিন মিলিয়ে প্রায় একটা সেশনের খেলা নষ্ট হয়েছে। শনিবারও ১০ ওভার মতো…

Read More

বার্মিংহামে ঐতিহাসিক শতরান, ‘স্টার বয়’ গিলের উদ্দেশে বিশেষ বার্তা পাঠালেন কোহলি
বার্মিংহামে ঐতিহাসিক শতরান, ‘স্টার বয়’ গিলের উদ্দেশে বিশেষ বার্তা পাঠালেন কোহলি

বার্মিংহাম: এজবাস্টন সাক্ষী থাকল শুভমন গিল (Shubman Gill) স্পেশালের। ভারতীয় দলের অধিনায়ক ব্যাট হাতে কার্যত দ্বিতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ড বোলারদের শাসন করলেন। এক টেস্টে সর্বকালের সর্বাধিক রান করা ব্যাটারদের তালিকায় একেবারে শীর্ষ স্তরে নিজেদের জায়গা করে নিয়েছেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলেন। গিলের এহেন ব্যাটিংয়ে মন্ত্রমুগ্ধ গোটা ক্রিকেটবিশ্ব। সেই তালিকায় সামিল বিরাট কোহলিও। সচরাচর ভারতীয় মহাতারকাকে সোশ্যাল মিডিয়ায় তেমন কিছু বলতে বা লিখতে দেখা যায় না এখন। তবে গিলের ব্যাটিং…

Read More

‘৩০০ হাতছাড়া করলে’, ছেলের ২৬৯ রানের ইনিংসেও সম্পূর্ণভাবে সন্তুষ্ট নন শুভমন গিলের বাবা
‘৩০০ হাতছাড়া করলে’, ছেলের ২৬৯ রানের ইনিংসেও সম্পূর্ণভাবে সন্তুষ্ট নন শুভমন গিলের বাবা

বার্মিংহাম: বৃহস্পতিবার, ৩ জুলাই এজবাস্টন সাক্ষী থাকল শুভমন গিল-স্পেশালের। নব নির্বাচিত ভারতীয় অধিনায়ক নিজের দুরন্ত ব্যাটিং ফর্ম অব্যাহত রাখলেন। প্রথম টেস্টে তিনি ১৪৭ রানে আঊট হওয়ার পরেই ভারতীয় লোয়ার অর্ডার তাসের ঘরের মতো ভেঙেছিল। এই ম্যাচে সেই ভুল করলেন না শুভমন। নিজের শতরানের ইনিংস এগিয়ে নিয়ে গিয়ে তিনি যখন শেষমেশ থামলেন, তখন তাঁর নামের পাশে লেখা ২৬৯। তবে তা সত্ত্বেও শুভমনের বাবা কিন্তু সন্তুষ্ট নন। ভারতীয় বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে শুভমন জানান তাঁর…

Read More

বুমরাকে নিয়ে আপডেট, এজবাস্টনে কুলদীপকে খেলানোর পূর্বাভাস দিলেন অধিনায়ক শুভমন গিল
বুমরাকে নিয়ে আপডেট, এজবাস্টনে কুলদীপকে খেলানোর পূর্বাভাস দিলেন অধিনায়ক শুভমন গিল

বার্মিংহাম: প্রথম টেস্টে চতুর্থ ইনিংসে ৩৭১ রানের পুঁজি নিয়েও পরাজয়, ইংল্যান্ডের বিরুদ্ধে লিডসে হারের পরেই শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কত্ব নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলেন। এমন পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টের (India vs England 2nd Test) আগে ভারতীয় সিরিজ়ে ফিরতে কেমন একাদশ নিয়ে মাঠে নামে, সেইদিকে সকলের নজর রয়েছে। অনেকেই কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) খেলানোর পক্ষে সওয়াল করেছেন। ম্যাচের আগে গিল কিন্তু কুলদীপকে খেলানোর পূর্বাভাস দিয়ে গেলেন। সাংবাদিক সম্মেলনে ভারতীয় অধিনায়ক দলে দ্বিতীয় স্পিনার খেলানোর প্রসঙ্গে বলেন, ‘প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হয়েছে,…

Read More