The Bengal Files Row: ‘বেঙ্গল ফাইলস নিয়ে কেন এত বিতর্ক? অভিনেতাকে কেন জবাবদিহি করতে হবে?’
প্রসেনজিত্ মালাকার: ট্রেলার লঞ্চ থেকেই বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) ছবি, দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) নিয়ে তরজা তুঙ্গে। এই ছবিতে গোপাল মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস। ট্রেলার প্রকাশ্যে আসতেই এই ছবিতে সৌরভের অভিনয় প্রসঙ্গে তৈরি হয়েছে তর্ক বিতর্ক। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতার স্ত্রী দর্শনা বণিক (Darshana Banik)। ‘বেঙ্গল ফাইল নিয়ে বিতর্ক কেন হবে বুঝতেই পারছি না? এক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীদের দোষ কোথায়?’ প্রশ্ন তুললেন অভিনেত্রী। বেঙ্গল ফাইলস নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেত্রী…










