টসের সময় মাঠে কয়েনের কথাই ভুলে যান রোহিত! কপিল শোতে হাঁড়ির খবর ফাঁস সতীর্থদের
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে আসতে চলেছেন ভারতীয় ক্রিকেট টিমের সদস্যরা। সঙ্গে অবশ্যই থাকবেন ক্যাপ্টেন রোহিত শর্মা। আর সেখানেই তাঁর গোপন কথা ফাঁস করে দেবেন তাঁরই সতীর্থরা! প্রকাশ্যে এল প্রোমো। দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে আসতে চলেছেন রোহিত অর্শদীপরা। সেই প্রোমো এদিন প্রকাশ্যে আনল নেটফ্লিক্স। সেখানেই দেখা গেল কপিল শর্মা রোহিতের লেগ পুল করছেন। বলছেন, ‘আগেরবার যখন এসেছিলেন তখন বিশ্বকাপে ভারত রানার আপ হয়েছিল। এবার এলে যখন বিজয়ী হয়ে। তাহলে বলো আমি লাকি?’ জবাবে রোহিত শর্মা বলেন, ‘আমিও তোমার…










