Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
দেবাশিস ধরকে নিয়ে অসন্তোষ, বীরভূমেও বিজেপির প্রার্থী-ক্ষোভ
দেবাশিস ধরকে নিয়ে অসন্তোষ, বীরভূমেও বিজেপির প্রার্থী-ক্ষোভ

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: এবার বীরভূম লোকসভা কেন্দ্রেও (Loksabha Election 2024) বিজেপির প্রার্থী-ক্ষোভ। প্রাক্তন IPS দেবাশিস ধরকে প্রার্থী করা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডল। প্রার্থী নিয়ে অসন্তোষ প্রাক্তন জেলা সভাপতির: বীরভূমের মতো হেভিওয়েট কেন্দ্র থেকে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে প্রার্থী করেছে বিজেপি। বিধানসভা ভোটে শীতলকুচিতে গুলি চালানোর ঘটনার সময় কোচবিহারের পুলিশ সুপার ছিলেন তিনি। ইস্তফা দেওয়ার ৯ দিনের মাথায় IPS থেকে সরাসরি ভোটযুদ্ধে নেমেছেন দেবাশিস ধর। আর তাঁকে নিয়েই এবার ক্ষোভের সুর প্রাক্তন জেলা সভাপতির…

Read More

বাচ্চাদের পার্ক, ডাস্টবিন বানিয়ে দেবেন ! দায়িত্বে থাকা রেলকর্মীকে কড়া হুঁশিয়ারি দিলীপের
বাচ্চাদের পার্ক, ডাস্টবিন বানিয়ে দেবেন ! দায়িত্বে থাকা রেলকর্মীকে কড়া হুঁশিয়ারি দিলীপের

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান :  মুখ্যমন্ত্রী ( CM Mamata Banerjee ) সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বঙ্গ রাজনীতিতে বিতর্কের শীর্ষে দিলীপ ঘোষ ( Dilip Ghosh )।  দলের পাশাপাশি, দিলীপ ঘোষকে শোকজ করেছে নির্বাচন কমিশনও।  ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেও তৃণমূলের বিরুদ্ধে মোটেও সুর নরম করেননি বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। এবার দিলীপ ঘোষের রোষের মুখ এক রেল কর্মী। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র তাঁর কাছে নতুন মাঠ। নতুন পিচ বুঝতে প্রতিদিনই সকাল সকাল এলাকা পরিদর্শনে বেরোচ্ছেন । শনিবার বর্ধমান শহরের ৬ নম্বর ওয়ার্ডে…

Read More

‘নাম রাখায় আমি ধন্য’, গতকালের ‘অভিমানী’ রুদ্র কেন আজ ‘কৃতজ্ঞ’ ?
‘নাম রাখায় আমি ধন্য’,  গতকালের ‘অভিমানী’ রুদ্র কেন আজ ‘কৃতজ্ঞ’ ?

কলকাতা : লোকসভা ভোটে টিকিট না পেয়ে মঙ্গলবারই নিজের অভিমান প্রকাশ করেছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। প্রশ্ন তুলেছিলেন, যাঁরা যাঁরা বিজেপির প্রার্থী হয়েছেন, তাঁদের যোগ্যতা নিয়েও। লোকসভা ভোটে টিকিট না পেয়ে এবিপি আনন্দ-র প্রতিনিধির কাছে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।  ইতিমধ্যেই ৩৮ জন প্রার্থীর নাম বিজেপির শীর্ষ নেতৃত্ব ঘোষণা করেছে।  তাতে নেই  রুদ্রনীলের নাম। তাই তিনি কিছুটা হলেও মনমরা, আর সেই ভাব তিনি লুকিয়ে রাখতেও চাননি। হোলির দিন বিজেপির একাধিক গ্রুপ ছাড়েন রুদ্র। তারপর থেকেই জল্পনাটা তীব্র…

Read More

‘কানের নিচে দু’ থাপ্পড় মারলে ৭ দিন শুনতে পাবে না’, মেদিনীপুরে গলা চড়ালেন দিলীপ
‘কানের নিচে দু’ থাপ্পড় মারলে ৭ দিন শুনতে পাবে না’, মেদিনীপুরে গলা চড়ালেন দিলীপ

নির্বাচনের দিন ঘোষণা হয়নি, কিন্তু পারদ চড়ছে চড়চড়িয়ে। নির্বাচনী প্রচার মানেই গরমাগরম ভাষণ আর কুকথার তোড় – এটা যেন রীতি হয়ে দাঁড়িয়েছে ইদানিং কালে। এবার ভোটের দিন ঘোষণার আগে, সব প্রার্থীদের নাম ঘোষণার আগেই ধারাল আক্রমণে উত্তপ্ত ময়দান। এখনও পর্যন্ত বাংলায় সব প্রার্থীদের নাম ঘোষণা করেনি বিজেপি। এখনও প্রার্থী তালিকায় দিলীপ ঘোষের নাম ঘোষণা হয়নি। তার আগেই একেবারে ঝাঁঝালো মেজাজে তিনি। এবার মেদিনীপুরের সাংসদ  তৃণমূলের কর্মীদের আক্রমণ করে বললেন, কানের নিচে দু’ থাপ্পড় মারলে ৭ দিন শুনতে পাবে না !…

Read More

যাদবপুরের প্রার্থীর নাম ঘোষণা হতেই সায়নীকে ফোন মিমির, কী কথাবার্তা হল দু’জনের
যাদবপুরের প্রার্থীর নাম ঘোষণা হতেই সায়নীকে ফোন মিমির, কী কথাবার্তা হল দু’জনের

যাদবপুর কেন্দ্রে লোকসভায় তৃণমূল প্রার্থী যুবনেত্রী সায়নী ঘোষ। লোকসভা নির্বাচনে সায়নী প্রার্থী হতে পারেন সে জল্পনা বহুদিন ধরেই ছিল রাজনৈতিক মহলে। রবিবার ব্রিগেডের মঞ্চে এই জল্পনার অবসান ঘটালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে যে কেন্দ্রে মিমি চক্রবর্তীর উপর আস্থা রেখেছিলেন মমতা, সেই গুরুত্বপূর্ণ কেন্দ্রেই তৃণমূলের দলেন তরুণ সৈনিক সায়নী। রবিবার ব্রিগেড থেকে নাম ঘোষণার পরই এদিন রাতে সোনারপুর উত্তর বিধানসভার কামালগাজি এলাকায় যান সায়নী। ২০১৯ সালে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন মিমি চক্রবর্তী। সম্প্রতি সাংসদ পদ থেকে…

Read More

আইন-শৃঙ্খলার ওপর কড়া নজর, নাকা তল্লাশির নির্দেশ কমিশনের
আইন-শৃঙ্খলার ওপর কড়া নজর, নাকা তল্লাশির নির্দেশ কমিশনের

রুমা পাল, কলকাতা: ভোটের (Loksabha Election 2024) নির্ঘণ্ট প্রকাশের আগেই ১৫০ কোম্পানি বাহিনী আসবে রাজ্যে। ১ মার্চ ১০০ কোম্পানি বাহিনী আসবে। এই অবস্থায়, রাজ্যের সামগ্রিক পরিস্থিতি কী, এনিয়ে আজ সব জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এই বৈঠকে আইন-শৃঙ্খলার ওপর নজর দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। ৩ মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে, মার্চ মাসের প্রথম দিনই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই ১৫০ কোম্পানি বাহিনী আসবে রাজ্যে। ১…

Read More

ব্যাগভর্তি ভোটার কার্ড উদ্ধার, লোকসভা নির্বাচনের আগে চাঞ্চল্য নদিয়ায়
ব্যাগভর্তি ভোটার কার্ড উদ্ধার, লোকসভা নির্বাচনের আগে চাঞ্চল্য নদিয়ায়

সুজিত মণ্ডল, নদিয়া: লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে ভোটার কার্ড নিয়ে চাঞ্চল্য নদিয়ার চাকদায়। তাতলা ১ পঞ্চায়েতের মিত্রপুকুর এলাকায় ঝোপের মধ্যে উদ্ধার হল ব্যাগভর্তি ভোটারকার্ড ও ভোটের নানা জিনিস। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, সন্দেশখালিকাণ্ডের জেরে ভয় পেয়ে রিগিং-এর জন্য ছিনিয়ে নেওয়া কার্ডগুলি ফেলে দিয়েছে তৃণমূলের গুন্ডারা। কার্ডগুলি বাজেয়াপ্ত করেছে প্রশাসন। ভোটার কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য: রাজ্য সড়কের পাশে ঝোপের মধ্যে উদ্ধার হল ব্যাগভর্তি ভোটার কার্ড। রাস্তার পাশে পড়ে আছে ভোটের জিনিসপত্র, সিডি। খবর পেয়ে এলাকায় ছুটে এলেন,…

Read More

‘ডায়মন্ড হারবারে’ দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশের পরেই ‘মুণ্ডুপাত’ শুরু ! মুখ খুললেন নৌশাদ
‘ডায়মন্ড হারবারে’ দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশের পরেই ‘মুণ্ডুপাত’ শুরু ! মুখ খুললেন নৌশাদ

কলকাতা: যেকোনও নির্বাচনের আগেই এক একটা বিষয় দাগ কাটে মানুষের মনে। বলাই বাহুল্য কোথায় কীসে চিড়ে ভিজবে ? তা বুঝেই সাজানো হয় ভোট যুদ্ধের দাবায় ঘোড়া-হাতির গুটিকে। কে থাকবে সম্মুখে, কে মাথা খাটাবে, সবই পরিকল্পনা মাফিক হয়। একুশের নির্বাচনে বিজেপির পঞ্চপাণ্ডবের কথা কারও অজানা নেই। যে দলে ছিলেন কেন্দ্রের বিজেপি শাসিত একাধিক রাজ্যের হেভিওয়েট নেতা-মন্ত্রী। একইভাবে পৃথক রণকৌশল সাজিয়েছিল শাসকদল-সহ অন্যান্যরাও। এবার কথা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে, বঙ্গ রাজনীতিতে সবথেকে বেশি কোন বিষয়টা নজর কেড়েছে ? বলা ভাল, দাগ কেটেছেন…

Read More

পঞ্চায়েতের মাঝেই পাখির চোখ লোকসভা, এবার প্রকাশ্যে অভিষেকের ‘নিঃশব্দ বিপ্লব’
পঞ্চায়েতের মাঝেই পাখির চোখ লোকসভা, এবার প্রকাশ্যে অভিষেকের ‘নিঃশব্দ বিপ্লব’

দক্ষিণবঙ্গ: মনোনয়ন পর্ব শেষ হয়েছে৷ আর মাত্র ক’টা দিন বাকি৷ আগামী মাসের ৮ জুলাই এ রাজ্যের পঞ্চায়েত ভোট৷ কিন্তু, পঞ্চায়েত ভোটের মাঝে আচমকাই কার্যত লোকসভা নির্বাচনের প্রচার পর্ব শুরু করে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দক্ষিণ ২৪ পরগনার ফলতার সভামঞ্চে দাঁড়িয়ে নিজেই প্রকাশ করলেন সাংসদ অভিষেকের নিজের রিপোর্ট কার্ড৷ নাম ‘নিঃশব্দ বিপ্লব’৷ কী এই ‘নিঃশব্দ বিপ্লব’? ‘নিঃশব্দ বিপ্লব’ আদতে হল সাংসদ অভিষেকের কাজের খতিয়ান৷ এদিন এই বই প্রকাশ করে অভিষেক বলেন, ‘‘এটা আমাদের দায়বদ্ধতা, যাঁরা আমাকে জিতিয়েছেন, তাঁদের হিসাব…

Read More