Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
নিউ ইয়র্কের আদলে কলকাতায় ফুড স্ট্রিট! এক ছাতার তলায় মিলবে রোল, পিৎজা, বিরিয়ানি
নিউ ইয়র্কের আদলে কলকাতায় ফুড স্ট্রিট! এক ছাতার তলায় মিলবে রোল, পিৎজা, বিরিয়ানি

কলকাতাঃ কেন্দ্রীয় প্রকল্পে কলকাতায় ফুড স্ট্রিট। এক জায়গায় হরেক খাবারের স্টল। সঙ্গে থাকবে বসার জায়গা। আলোর ব্যবস্থা করবে পুরসভা। শুরু হয়েছে প্রাথমিক সমীক্ষার কাজ। ফুটপাত দখল করে ফাস্টফুডের স্টল বা অন্যান্য খাবারের দোকান কলকাতা শহরে নতুন নয়। সেই ফুড স্টলে খাবারের গুণমান নিয়েও প্রশ্ন ওঠে। রাস্তার খাবার কিন্তু গুণমান যাচাই করবে পুরসভা। এবার সেই আধুনিক, দৃষ্টিনন্দন ও নিরাপদ ‘ফুড স্ট্রিট’ চালু হবে কলকাতায়। এমন তিনটি রাস্তা বেছে নিয়ে ‘ফুড স্ট্রিট’ হবে। কলকাতা পুরসভার আধিকারিকেরা জায়গা চিহ্নিত করার কাজ চালাচ্ছেন।…

Read More

Canadian Wildfires: আতঙ্ক! এই শতকের ভয়ংকরতম দাবানলে পুড়ছে এলাকার পর এলাকা…
Canadian Wildfires: আতঙ্ক! এই শতকের ভয়ংকরতম দাবানলে পুড়ছে এলাকার পর এলাকা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়াবহ আগুন কানাডার বনাঞ্চলে। শুধু কানাডায় নয়, এর প্রভাব পড়ছে উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলেও। এর জেরে দুদেশের প্রায় ১০ কোটি মানুষ সমস্যায় পড়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই আগুনকে ‘ইতিহাসের সবথেকে ভয়াবহ দাবানল’ হিসেবে উল্লেখ করেছেন। কানাডার দক্ষিণ অংশে রয়েছে বিস্তীর্ণ বনাঞ্চল। সেই বনাঞ্চলের প্রায় ৩৮ লক্ষ হেক্টর জঙ্গল এলাকায় লেগেছে আগুন। কানাডার দাবানলে উত্তর আমেরিকার এই অবস্থা নিয়ে চিন্তিত আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ে তিনি কথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে।…

Read More

Adipurush: আদিপুরুষের পোস্টারে নজর কারলেন প্রভাস এবং কৃতী
Adipurush: আদিপুরুষের পোস্টারে নজর কারলেন প্রভাস এবং কৃতী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সীতা নবমী উপলক্ষে, রিলিজ হল ‘আদিপুরুষ’-র পোস্টার। ছবিতে অভিনয় করেছেন প্রভাস,কৃতী শ্যানন এবং অভিনেতা সাইফ আলি খান। সীতার ভূমিকায় শ্যাননকে দেখা যাবে এই ছবিতে। কৃতির পরনে রয়েছে একটি বেইজ শাড়ি এবং জাফরান দুপাট্টা। প্রেক্ষাগৃহে মুক্তির আগে, নিউইয়র্কে ২০২৩-এ ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এই বিষয়ে কথা বলতে গিয়ে ছবির পরিচালক ওম রাউত বলেন,  “আমরা শুধু আমাদের দেশের নয়, সারা বিশ্বের যুবকদের কাছে শ্রীরাম এবং ‘রামায়ণের’ গল্প বলতে চেয়েছি। মোশন পোস্টারটির ক্যাপশন, “সীতা…

Read More

Danish Siddiqui: পুলিতজার-মঞ্চে গভীর মুহূর্ত! নিহত বাবার পুরস্কার নিতে এল দুই শিশুসন্তান…
Danish Siddiqui: পুলিতজার-মঞ্চে গভীর মুহূর্ত! নিহত বাবার পুরস্কার নিতে এল দুই শিশুসন্তান…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আফগানিস্তানে সাংবাদিকতার কাজে গিয়ে নিহত হয়েছিলেন। সারা বিশ্বেই তিনি এখন পরিচিত মুখ– রয়টার্সের চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি। তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ তিনি জিতে নিয়েছেন পুলিতজার পুরস্কার। কিন্তু তিনি তো আর ইহজগতে নেই। তাই পুরস্কারের মঞ্চে এল তাঁর দুই শিশু সন্তান– ছ’বছরের ইউনুস সিদ্দিকি, চার বছরের সারা সিদ্দিকি। রোহিঙ্গা নিয়ে ডকুমেন্টেশনের কাজে তাঁর অবদান অবিস্মরণীয়। দীর্ঘদিন ধরে তিনি রোহিঙ্গাদের দুঃখ-কষ্ট-ব্যথা-যন্ত্রণার সাক্ষী থেকেছেন, সাক্ষী থেকেছে তাঁর বাঙ্ময় ক্যামেরা। এজন্য ২০১৮ সালেও তিনি জিতে নিয়েছিলেন পুলিতজার পুরস্কার। কোভিড-পর্বে বিহারেও…

Read More

New York: বিরিয়ানি না-পসন্দ, মুখের উপর থালা ছুঁড়ে রেস্তোরাঁয় আগুন ধরিয়ে দিলেন ক্ষুব্ধ ক্রেতা…
New York: বিরিয়ানি না-পসন্দ, মুখের উপর থালা ছুঁড়ে রেস্তোরাঁয় আগুন ধরিয়ে দিলেন ক্ষুব্ধ ক্রেতা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রেস্তোরাঁয় এসে বিরিয়ানি অর্ডার করেছেন এক ব্যক্তি। কাউন্টারের ব্যক্তি দ্রুত অর্ডার নিয়েছেন এবং তার পর অর্ডার-দেওয়া ব্যক্তি তাঁর অর্ডার-করা ডিশটি পেয়েও গিয়েছেন সময়মতো। কিন্তু তিনি সেটা কর্তব্যরত  ওয়েট্রেসের মুখের উপর ছুঁড়ে মারলেন। শুধু তাই নয়, সেই রেস্তোরাঁয় আগুনও ধরিয়ে দিলেন তিনি। ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের এক বাংলাদেশি রেস্তোরাঁয়। কেন তিনি এমন করেছেন? আটক করার পরে অভিযুক্তকে পুলিস এ কথা জিগ্যেস করায় তিনি জানান, তিনি মদ্যপ ছিলেন। তিনি চিকেন বিরিয়ানির অর্ডার দিয়েছিলেন, কিন্তু রেস্তোরাঁটি তাঁকে…

Read More

বয়স ২৪, সলমন রুশদির আক্রমণকারীর আরও গুরুত্বপূর্ণ তথ্য এখন তদন্তকারীদের হাতে
বয়স ২৪, সলমন রুশদির আক্রমণকারীর আরও গুরুত্বপূর্ণ তথ্য এখন তদন্তকারীদের হাতে

নিউ ইয়র্ক : পশ্চিম নিউ ইয়র্কের শুটোকোয়া ইনস্টিটিউটে তাঁকে নিয়ে এক বিশেষ অনুষ্ঠানেই ছুরিকাহত প্রবীণ সাহিত্যিক সলমন রুশদি ৷ ঠিক ছিল ‘আমেরিকায় শরণার্থী লেখকেরা’ বিষয়ের উপর প্রখ্যাত সাহিত্যিকের সঙ্গে কথা বলবেন সঞ্চালক হেনরি রিস ৷ আলোচনা হওয়ার কথা ছিল আগামী বছর রুশদির প্রকাশিতব্য উপন্যাস ‘ভিক্ট্রি সিটি’ নিয়েও ৷ কিন্তু সে সব অধরাই থেকে গেল ৷ আক্রমণকারী হাদি মাটারের ছুরির আঘাতে রক্তের সাগরে লুটিয়ে পড়লন সাহিত্যিক ৷ পুলিশ চিহ্নিত করেছে ২৪ বছর বয়সি আক্রমণকারী হাদি মাটার নিউ জার্সির ফেয়ারভিউ-এর বাসিন্দা…

Read More

মঞ্চেই হামলা, ছুরির আঘাত সলমন রুশদিকে
মঞ্চেই হামলা, ছুরির আঘাত সলমন রুশদিকে

নিউ ইয়র্ক: মঞ্চেই নিশানা বিশ্ববিখ্যাত লেখককে। তাও আবার খোদ আমেরিকার মাটিতে। একটি অনুষ্ঠানে মঞ্চেই হামলা চালানো হল সাহিত্যিক সলমন রুশদির উপর। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, নিউ ইয়র্কের পশ্চিম প্রান্তে একটি অনুষ্ঠানে এদিন এই ঘটনা ঘটে। সংবাদ সংস্থা সূত্রের খবর, অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য সবেমাত্র উঠতে যাচ্ছিলেন তিনি। তখনই হামলা চালানো হয়। এক ব্যক্তি হঠাৎ মঞ্চে উঠে ছুরির আঘাত করা হয় রুশদিকে। পরপর ঘুঁসিও চালানো হয় বলে দাবি। তখনই মঞ্চের মাটিতে পড়ে যান সলমন রুশদি। আটক করা হয়েছে আততায়ীকে।…

Read More

‘বাবা আমায় ক্ষমা কোরো, আমি মরতে যাচ্ছি…’, নিউ ইয়র্কে ‘আত্মঘাতী’ ভারতীয় মহিলা!
‘বাবা আমায় ক্ষমা কোরো, আমি মরতে যাচ্ছি…’, নিউ ইয়র্কে ‘আত্মঘাতী’ ভারতীয় মহিলা!

#নিউ ইয়র্ক: স্বামী, শ্বশুর-শাশুড়ির ‘বিপুল’ চাহিদা মেটাতে পারেননি নিউ ইয়র্কে বসবাসকারী ভারতীয় তরুণী মনদীপ কৌর। অভিযোগ, স্বামী রণজোধবীর ও তাঁর পরিবারের দাবি না মেটানোর শাস্তিস্বরূপ বিয়ের পর টানা ৮ বছর ধরে মারধর সহ্য করতে হয়েছে মাত্র তিরিশের তরুণীকে। সেখানেই শেষ নয়, শেষপর্যন্ত অত্যাচার সহ্য করতে না পেরে দুই কন্যাসন্তানকে রেখে আত্মঘাতী হয়েছেন মনদীপ কৌর (Mandeep Kaur)। তবে মৃত্যুর আগে ভিডিও রেকর্ড করে মৃত্যুর কারণ জানিয়ে গিয়েছেন। মনদীপ কৌর গত ৩ অগাস্ট অনলাইনে একটি ভিডিও পোস্ট করার পরে আত্মহত্যা করেন…

Read More