ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা বাড়িয়ে নেহা বললেন, ‘ভিকি ভাল বাবা হবে’
কলকাতা: তাঁর বাবা হওয়া নিয়ে জল্পনা ছিলই, সেই জল্পনা যেন আরও বাড়িয়ে দিলেন অভিনেত্রী নেহা ধুপিয়া (Neha Dhupia)। সদ্য একসঙ্গে ছবিতে অভিনয় করেছেন ভিকি আর নেহা। ‘ব্যাড নিউজ়’ (Bad News) ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। তবে এই প্রথম দেখা নয়, নেহা ধুপিয়ার সঙ্গে ভীষণ ভাল সম্পর্ক ভিকির। হামেশাই তিনি ও ক্যাটরিনা এবং নেহা-অঙ্গদ একসঙ্গে ছুটি কাটান। আর সেই কারণেই, ভিকি সম্পর্কে এমনই এক মন্তব্য করে বসলেন নেহা ধুপিয়া? সদ্য গুঞ্জন উঠেছিল, মা হতে চলেছেন ক্যাটরিনা কইফ। বাবা হতে চলেছেন…










